সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুটবল কেরিয়ারে বহুবার বিপন্ন দলকে রক্ষা করেছেন তিনি। নতুন ক্লাব আল নাসেরে (Al Nassr) এসেও একই কাজ করে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে আল নাসের ও জামালেক-এর ম্যাচ ১-১ গোলে শেষ হয়। দুই দলের খেলা ড্র হওয়ায় আল নাসের পৌঁছে গেল ক্লাব আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের নক আউট পর্বে।
টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা ছিল আল নাসেরের। পেনাল্টি থেকে করা গোলে এগিয়ে যায় জামালেক। খেলার বয়স তখন ৫৩ মিনিট। ম্যাচ যত গড়াতে থাকে, টুর্নামেন্ট থেকে আল নাসেরের ছিটকে যাওয়ার আশঙ্কাও বাড়তে থাকে। খেলার ৮৭ মিনিটে সেই মাহেন্দ্রক্ষণ। বাঁ দিক থেকে ভাসানো সেন্টার থেকে হেডে গেল করেন রোনাল্ডো। আর ম্যাচটি ড্র হওয়ায় আল নাসের পৌঁছে গেল নক আউটে।
[আরও পড়ুন: কোচ বদল আরসিবিতে, বিরাটদের হেডস্যর লখনউ সুপার জায়ান্টসের প্রাক্তন]
Goal for the qualification 🐐🙌 pic.twitter.com/5frdBMwckl
Advertisement— AlNassr FC (@AlNassrFC_EN) August 3, 2023
৩৮ বছর বয়সি মহাতারকা সোশ্যাল মিডিয়ায় তাঁর গোলের ছবি পোস্ট করে লিখেছেন, ”কোয়ালিফায়েড, ওয়েল ডান টিম।” পিয়ার্স মর্গ্যানও সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডোর গোল নিয়ে লিখেছেন, ”শেষমুহূর্তে ফের বুলেট হেড করে সমতা ফেরাল, প্রতিযোগিতাতেও টিকে রইল দল…এটা কে বলার জন্য কোনও পুরস্কার নেই..।”
View this post on Instagram
জামালেক-এর অধিনায়ক শিকাবালা বলেছেন, ”আমরা বড় ম্যাচ খেললাম, নিজেদের সেরাটা দিলাম। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো বড় প্লেয়াররা সুযোগ পেলে এক মুহূর্তে সব বদলে দিতে পারে।”
[আরও পড়ুন: ২০২৬ এর পর ২০৩০, ফের খরচের ভয়ে কমনওয়েলথ গেমসের দায়িত্ব ছাড়ল আয়োজকরা]
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের