Cristiano Ronaldo Jr

মায়ের বয়সি লাস্যময়ী মডেলকে ডেট করছেন রোনাল্ডোপুত্র! নেটদুনিয়ায় ভাইরাল ছবি

অতীতে তাঁর সঙ্গে জড়িয়েছে একাধিক বান্ধবীর নাম। একটা সময়ে শোনা গিয়েছিল লুইস সুয়ারেজের কন্যা ডেলফিনাকে ডেট করছেন রোনাল্ডোপুত্র।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৪, ২০২৬, ১৫:৩৭

options
link
মায়ের বয়সি লাস্যময়ী মডেলকে ডেট করছেন রোনাল্ডোপুত্র! নেটদুনিয়ায় ভাইরাল ছবি
ছবি: সংগৃহীত

বয়স মাত্র ১৫। ফুটবলদুনিয়ায় ধীরে ধীরে জায়গা তৈরি করছেন। কিন্তু এবার ফুটবল নয়, একেবারে অন্য কারণে খবরের শিরোনামে উঠে এলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পুত্র রোনাল্ডো জুনিয়র (Cristiano Ronaldo Jr)। নেটদুনিয়ায় এক রহস্যময়ীর সঙ্গে তাঁর ছবি ভাইরাল। তারপর থেকেই চর্চা চলছে, এই রহস্যময়ীকেই কি মন দিয়েছেন রোনাল্ডোপুত্র?

Advertisement

গত কয়েকদিন ধরে সোশাল মিডিয়ায় ঘুরছে এক মডেলের সঙ্গে রোনাল্ডোপুত্রের ছবি। কে এই মডেল? তাঁর নাম জানা যায়নি। তবে তাঁর বয়স ২৭ বছর। দুবাইয়ের এক হোটেলে এই মডেলের সঙ্গে রোনাল্ডোপুত্রের সাক্ষাৎ হয়েছে বলে খবর। দু’জন একান্তে সময় কাটিয়েছেন, এমন ছবিও প্রকাশ্যে এসেছে। কোনওটায় লাস্যময়ী মডেলের সঙ্গে নৌকাবিহার করছেন রোনাল্ডোপুত্র, আবার কোনও ছবিতে দেখা যাচ্ছে বেশ ঘনিষ্ঠভাবে পাশাপাশি বসে রয়েছেন দু’জনে। সেই ছবি দেখেই নেটদুনিয়ায় জোর চর্চা, তাহলে কি ডেট করছেন তাঁরা?

Advertisement

সেই প্রশ্নের জবাব অবশ্য মেলেনি। অনেকের মতে, ডেটিংয়ের গুঞ্জনের সত্যতা নেই। কারণ লাস্যময়ী মডেলের ছবি প্রকাশ্যে এলেও তাঁর সম্পর্কে কোনও তথ্য মেলেনি। কবে তাঁর সঙ্গে রোনাল্ডো জুনিয়রের সাক্ষাৎ হয়েছিল, সেটাও জানা যায়নি। দু’জনের ছবি এআই দিয়ে তৈরি কিনা, সংশয় রয়েছে সেই নিয়েও। অর্থাৎ ২৭ বছর বয়সি মডেলের সঙ্গে রোনাল্ডো জুনিয়রের আদৌ দেখা হয়েছে কিনা, সেটাও প্রশ্ন। যদিও নেটদুনিয়ায় এই নিয়ে সমানে চলছে মুচমুচে আলোচনা।

Advertisement

উল্লেখ্য, দিনকয়েক আগে বাবার বান্ধবী জর্জিনা রডরিগেজের সঙ্গে একটি সাক্ষাৎকারে রোনাল্ডো জুনিয়র দাবি করেন, কাউকে ডেট করছেন না তিনি। অতীতে তাঁর সঙ্গে জড়িয়েছে একাধিক বান্ধবীর নাম। একটা সময়ে শোনা গিয়েছিল লুইস সুয়ারেজের কন্যা ডেলফিনাকে ডেট করছেন রোনাল্ডোপুত্র। তবে সমস্তটাই রয়েছে গুঞ্জনের পর্যায়ে। প্রসঙ্গত, ইতিমধ্যেই পর্তুগালের বয়সভিত্তিক জাতীয় দলে জায়গা করে নিয়েছেন রোনাল্ডো জুনিয়র। খেলছেন বাবার ক্লাব আল নাসেরের বয়সভিত্তিক দলেও।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.