আইপিএল (IPL 2026) শুরু হতে আর একসপ্তাহ বাকি নেই। এর মধ্যেই চোট আতঙ্ক মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে? তড়িঘড়ি বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে গিয়েছেন জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। সাধারণত চোট-আঘাত থেকে ফিট হওয়ার জন্য বেঙ্গালুরুতে এই কেন্দ্র রয়েছে। বুমরাহ সেখানে যাওয়ায় প্রশ্ন উঠছে, তিনি ফের চোট পাননি তো?
এই বিষয়ে আরও খবর
টুর্নামেন্ট শুরুর আগে চোট সমস্যায় ভুগছে প্রায় সব ফ্র্যাঞ্চাইজি। সবচেয়ে বেশি অসুবিধের মধ্যে পড়েছে কেকেআর। দুই পেসার হর্ষিত রানা আর আকাশ দীপ টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। তবে মুম্বই ইন্ডিয়ান্সে চোট-আঘাতের সমস্যা নেই। কিন্তু বুমরাহ সেন্টার অফ এক্সেলেন্সে যাওয়ায় দুশ্চিন্তা বাড়ছে মুম্বই ভক্তদের।
সর্বভারতীয় একটি সংবাদমাধ্যম থেকে বুমরাহর বেঙ্গালুরুর কেন্দ্রে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে ভারতের তারকা পেসার কি সত্যিই চোট পেয়েছেন? নাকি রুটিন চেকআপ? সেটা নিশ্চিত করে বলা হয়নি। তবে বুমরাহর চোট পাওয়ার দীর্ঘ ইতিহাস আছে। সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন। সেখানে ১৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারী হন। তখনও চোট-আঘাতের কোনও খবর ছিল না। মুম্বই শিবির থেকেও কিছু জানানো হয়নি।
সম্প্রতি মুম্বই ম্যানেজমেন্ট থেকে জানানো হয়েছিল, যাঁরা ভারতের বিশ্বজয়ী দলে ছিলেন, তাঁদের বাড়তি ছুটি দেওয়া হয়েছে। প্রথম ম্যাচের একসপ্তাহ আগে তাঁদের যোগ দেওয়ার কথা। ইতিমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়ারা। তবে বুমরাহ এখনও বেঙ্গালুরু থেকে মুম্বইয়ে যোগ দেননি।
উল্লেখ্য, বুমরাহকে নিয়ে সাবধানী পদক্ষেপ নিচ্ছে বিসিসিআইও। আগামী বছরের শেষদিকে দক্ষিণ আফ্রিকায় হতে চলেছে ওয়ানডে বিশ্বকাপ। ভারতীয় বোর্ড সূত্রে খবর, আগামী দেড় বছরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিয়মিত নাও দেখা যেতে পারে তাঁকে। পরিবর্তে বেশি খেলবেন ওয়ানডে ফরম্যাটে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘তোলাবাজি করলে ডিমভাজি ফ্রি’, বিজেপিতে ‘তৃণমূলীকরণে’র বিরুদ্ধে পোস্টার দলীয় কর্মীর
-
পাচারের বড় ছক বানচাল, দমদম বিমানবন্দরেই উদ্ধার কোটি টাকার দুর্লভ ‘সাপের মাথা’!
-
অস্ত্রোপচারের মাঝেই সোনুর কণ্ঠে কিংবদন্তি রফির গান, ভিডিও দেখে তাজ্জব নেটভুবন
-
জেলবন্দি আত্মীয়, জামিন পাওয়াতে ছত্তিশগড় হাই কোর্টের প্রধান বিচারপতির উপর কালাজাদু ৪ যুবকের!
-
ঠিকমতো খাবার পাচ্ছে না দত্তক-প্রাণীরা! খাদ্যে নজরদারির অধিকার অভিভাবকদের



