সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যাপ্টেন কুল অথবা ভারতীয় উইকেটকিপার হিসেবে মহেন্দ্র সিং ধোনিকে সবসময়ই দেখে থাকেন তাঁর ভক্তরা৷ এবার তিনি ধরা দিলেন এক্কেবারে অন্য মেজাজে৷ তিনি ‘বাবা’ ধোনি৷ মেয়ে জিবা বাবাকে ‘মাহি’ বলে ডেকেও উঠলেন৷
সুদূর ওয়েস্ট ইন্ডিজে যখন ক্যাবিরিয়ান দলকে ধরাশায়ী করছে বিরাট কোহলির টিম ইন্ডিয়া, তখন বাড়িতে মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন ধোনি৷ সোশ্যাল মিডিয়ার সৌজন্যে এখন তারকারা ফ্যানেদের আরও কাছাকাছি পৌঁছে যান৷ ধোনিও তেমন ইনস্টাগ্রামে মেয়ের সঙ্গে খুনসুটি আর খেলার ভিডিও পোস্ট করলেন৷ দু’টি ভিডিও পোস্ট করেছেন ধোনির বেটার হাফ সাক্ষীও৷ যা মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে৷
A video posted by Sakshi Singh Dhoni (@sakshisingh_r) on
ব্যস্ত ‘ক্রিকেটার’ বাবাকে তো আর সবসময় কাছে পায় না ছোট্ট জিবা৷ কখনও আইপিএল তো কখনও বিদেশের মাটিতে একদিনের ম্যাচে ব্যস্ত থাকেন তিনি৷ মেয়ের বড় হয়ে ওঠার দিনগুলোর সাক্ষীও থাকতে পারেন না সেভাবে৷ টেস্ট থেকে অবসর নেওয়া ধোনি তাই বাইশ গজ বাদে বাকি সময়টা মেয়েকেই দিচ্ছেন৷ আধো-আধো গলায় মাকে ‘সাক্ষী’ ও বাবাকে ‘মাহি’ বলে ডাকছে ছোট্ট জিবা৷ এখানেই শেষ নয়, মায়ের কথা মতো ‘মাঙ্কি ফেস’ করেও দেখাচ্ছে ধোনি-কন্যা৷ আরও কী কী করল ১৭ মাসের জিবা? দেখে নিন সেই ভাইরাল হওয়া ভিডিওগুলি৷
সর্বশেষ খবর
-
‘ইতিহাসের অন্ধকার-মর্মান্তিক অধ্যায়’, ‘গ্রেট ক্যালকাটা কিলিং’য়ের ইতিহাস মনে করালেন মুখ্যমন্ত্রী
-
নথির প্রয়োজন নেই, দেখামাত্রই গ্রেপ্তার! অভিষেক ঘনিষ্ঠ বিনয়ের বিরুদ্ধে এবার ‘ওপেন ওয়ারেন্ট’
-
দীর্ঘ পথে ক্লান্তি! ঝরিয়াশোলে কাদায় আটকে মর্মান্তিক মৃত্যু হস্তিশাবকের, শত চেষ্টাতেও বাঁচাতে পারল না মা
-
মহারাষ্ট্রের এই আদিবাসী গ্রামে রাতের আকাশই মূল আকর্ষণ, আকাশগঙ্গা দেখতে ভিড় পর্যটকদের
-
হাওড়া-শিয়ালদহতেও মিলছে না ন্যূনতম পরিষেবা! ক্যাগ রিপোর্টে একাধিক স্টেশনের পানীয় জল নিয়ে উদ্বেগ