Maradona Messi

‘মেসির সঙ্গে যারা বাবার তুলনা করে, তারা ফুটবল দেখেও না, বোঝেও না’, বিস্ফোরক মারাদোনা-পুত্র

ম্যাচের মধ্যে সৌদি খেলোয়াড়ের সঙ্গে উত্তেজিত কথোপকথনে জড়িয়ে পড়েন মেসি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৪, ২০২২, ১৫:২১

options
link
‘মেসির সঙ্গে যারা বাবার তুলনা করে, তারা ফুটবল দেখেও না, বোঝেও না’, বিস্ফোরক মারাদোনা-পুত্র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৌদি আরবের (Argentina vs Saudi Arabia) কাছে হারের পর লাগাতার সমালোচনার মুখে পড়েছেন লিওনেল মেসি। এবার সেই তালিকায় নাম লেখালেন কিংবদন্তি দিয়েগো মারাদোনার (Diego Maradona) ছেলেও। তাঁর মতে, মারাদোনা ও মেসির (Lionel Messi) মধ্যে যারা তুলনা টানেন, তাঁরা ফুটবল দেখেন বা বোঝেন না। সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হারকে অবিশ্বাস্য বলে মনে করছেন মারাদোনার পুত্র। প্রসঙ্গত, মারাদোনার মৃত্যুর পরে এই প্রথম ফুটবল বিশ্বকাপ হচ্ছে। মেগা টুর্নামেন্টে ট্রফি জয়ের অন্যতম দাবিদার হিসাবেই ধরে নেওয়া হয় আলবিসলেস্তেকে।

Advertisement

১৯৮৬ সালে মারাদোনার পায়ের জাদুতে ভর করেই বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। ভক্তদের আশা ছিল, জীবনের শেষ বিশ্বকাপে একই ভাবে দেশকে ট্রফি জেতাবেন মেসিও। টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপে খেলতে এসেছিল স্কালোনির দল। কিন্তু সৌদি আরবের মতো দুর্বল দলের বিরুদ্ধে এগিয়ে থেকেও মেসিদের হারে সেই স্বপ্ন খানিকটা ধাক্কা খেয়েছে। ভক্ত থেকে শুরু করে ফুটবল বিশেষজ্ঞ, সকলের তোপের মুখে পড়েছে আর্জেন্টিনা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বাংলাদেশ সফরের দলে কেন নেই সূর্য-সঞ্জু? নেটিজেনদের রোষের মুখে বিসিসিআই]

এই হার নিয়ে দিয়েগো মারাদোনা জুনিয়রের দাবি, “এই হারে আমি একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছি। সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হার আমি বিশ্বাস করতে পারছি না। এটা একটা অঘটন। তবে ফুটবল এরকমই। দুর্বল দলের বিরুদ্ধেও অনেক সময় আটকে যায় ভাল দলগুলি।” মেসির সঙ্গে বরাবরই মারাদোনার তুলনা টানা হয়। কিন্তু এই তুলনাকে একেবারে উড়িয়ে দিচ্ছেন মারাদোনা জুনিয়র। তাঁর মতে, “মারাদোনা আর মেসির তুলনাই হয় না। যাঁরা এই তুলনা টানেন, তাঁরা ফুটবল খেলা দেখেন না, বোঝেনও না। দু’জনে দুরকম পৃথিবীর খেলোয়াড়। তবে মেসিকে নিয়ে আমি এখনই আশাহত হচ্ছি না।”

Advertisement

অন্যদিকে, সৌদি আরব-আর্জেন্টিনা ম্যাচের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সৌদির দ্বিতীয় গোলের পরে মেসির সঙ্গে উত্তেজিত কথোপকথনে জড়িয়ে পড়েন আলি আল বুহাই। পিঠে চাপড় মেরে মেসিকে ডেকে বেশ কিছু কথা বলেন সৌদি ডিফেন্ডার। থমথমে মুখেই সমস্ত কথা শোনেন মেসি। তবে শেষে অবশ্য হাসিমুখেই সরে যান এলএমটেন। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন:‘মৃত্যুকে আর ড্রিবল করতে পারল না দিয়েগো’, মারাদোনার মৃত্যুবার্ষিকীর আগে স্মৃতিতর্পণ সতীর্থের]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.