চার দশক আগের একটি ম্যাচ। মহা বিতর্কিত। সেই ম্যাচে ‘শতাব্দীর সর্বশ্রেষ্ঠ’ গোলটি করেছিলেন দিয়েগো আর্মান্দো মারাদোনা (Diego Maradona)। আবার সেই ম্যাচেই ‘হ্যান্ড অফ গডে’র বিতর্কিত গোল। ১৯৮৬-র বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে মারাদোনার হাত দিয়ে করা সেই গোলের বলটি এবার নিলামে উঠল। ৩০ কোটি টাকার বেশি দাম উঠল ঠিকই, তবে বিশেষজ্ঞরা খুব একটা খুশি নন।
আরও পড়ুন:
টেক্সাসের নিলাম প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস সম্প্রতি বলটি বিক্রি করেছে। তারা আশা করেছিল, বলটির দাম উঠবে অন্তত ১ কোটি ডলার। কারণ, ইতিহাস ও বিতর্ক একসঙ্গে জড়িয়ে। কিন্তু প্রত্যাশা অনুযায়ী দামের পারদ চড়েনি। অর্ধেকেরও কম দামে বিক্রি হয়েছে বলটি। দাম উঠেছে ৩৩ লক্ষ ৫৫ হাজার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৩২ কোটি ৬১ লক্ষ টাকা।
১৯৮৬ বিশ্বকাপে ব্যবহার হওয়া বলটি অ্যাডিডাস আজতেকা মডেলের। তিউনিসিয়ান রেফারি আলি বিন নাসেরের কাছে বলটি ছিল। এর আগে ২০২২ সালে তিনি এটি প্রথম নিলামে তোলেন। সেবার বিক্রি হয়েছিল ২৩ লক্ষ ৭০ হাজার ডলারে। পরের বছর ফের বলটি নিলামে তোলা হয়। তবে দাম কম ওঠায় আর বিক্রি করা হয়নি। এবার বিশ্বকাপের পর নতুন করে নিলামে তোলা হয়েছিল বলটি। তবে ২০২২-এ মারাদোনার ওই ম্যাচের জার্সি প্রায় ৯০ কোটি টাকায় বিক্রি হয়েছিল।
উল্লেখ্য, ১৯৮৬ বিশ্বকাপের সেমিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ২-১ গোলে জিতেছিল আর্জেন্টিনা। ৫১ মিনিটে গোলকিপার পিটার শিলটনকে বোকা বানিয়ে বাঁ হাত দিয়ে বল জালে পাঠিয়েছিলেন মারাদোনা। রেফারি আলি বিন নাসের ঘটনাটি ঠিকমতো দেখতে না পাওয়ায় গোল দিয়ে দেন। পরে মারাদোনা মজা করে বলেছিলেন, গোলটি ‘তাঁর মাথা আর ঈশ্বরের হাতের’ মিশ্রণে হয়েছিল। তার চার মিনিট পর নিজের অর্ধ থেকে ইংল্যান্ডের ৬ জনকে কাটিয়ে গোল করেছিলেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
স্ত্রী সুনীতা একা, কোমলকে আগলে গণপতি দর্শনে গোবিন্দা, ভগবানকে সাক্ষী রেখে প্রেমে সিলমোহর!
-
মাঝরাতে কমান্ডো অভিযান যোগীরাজ্যে! এনকাউন্টারে খতম স্ত্রী, পুত্র-সহ ২ পুরোহিত খুনে অভিযুক্ত
-
কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বলে তোপ! রাষ্ট্রসংঘে ট্রাম্পের মন্তব্যের পরই ওয়াক আউট হাভানার
-
শিল্ডে প্রথম ম্যাচে মোহনবাগানের কাঁটা দুই প্রাক্তন, আজ কলকাতা লিগের ট্রফি দেবেন ক্রীড়ামন্ত্রী
-
পুজোর মুখে পাথরশিল্পে ‘লাল সংকেত’! বন্ধের মুখে ১৯৩ ক্রাশার