পুলিশ এসি: ২ (আমিল নঈম, মৃন্ময় মহাপাত্র)
ইস্টবেঙ্গল: ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা লিগে মোহনবাগানকে হারানোর পর বেহালা এসএস’কে দিয়েছিল ছ’গোল দিয়েছিল ইস্টবেঙ্গল। রবিবার আত্মবিশ্বাসে ভরপুর হয়েই বারাকপুর স্টেডিয়ামে নেমেছিলেন বিনো জর্জের ছেলেরা। কিন্তু এই ম্যাচে পুলিশ এসি’র কড়া চ্যালেঞ্জের মুখে পড়ল মশাল বাহিনী। ০-২ গোলে পরাস্ত হয়ে কলকাতা লিগে শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করল ইস্টবেঙ্গল।
মনে রাখতে হবে, কলকাতা লিগে দুর্দান্ত ছন্দে রয়েছে পুলিশ এসি। চলতি বছর মোহনবাগানকে তারা হারিয়েছিল। সেই ম্যাচে একমাত্র গোল করেছিলেন মহম্মদ আমিল নঈম। আর এদিনও ইস্টবেঙ্গলকে বেগ দিলেন তিনি। ১১ মিনিটে পেনাল্টি থেকে তাঁর গোলেই এগিয়ে যায় পুলিশ। এরপর দুই দল কিছু সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। প্রথমার্ধে শেষ হয় পুলিশের পক্ষে ১-০ অবস্থায়।
ম্যাচে ফিরতে হলে দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলকে খোলস ছেড়ে বের হতেই হত। কিন্তু হয় উলটোটা। প্রতিপক্ষ দলে থাকা কলকাতা ময়দানের অভিজ্ঞ মুখ ফয়জল আলি, সুরজিৎ শীল, উইলিয়ামরা অনবদ্য ফুটবল উপহার দিয়ে রুখে দেন ইস্টবেঙ্গলকে।
তার উপর ৭৫ মিনিটে ফের গোল খেয়ে বসে ইস্টবেঙ্গল। পুলিশের হয়ে ব্যবধান বাড়ায় মৃন্ময় মহাপাত্র। এরপর ম্যাচে ফেরার চেষ্টা করলেও কাজের কাজ করতে পারেনি লাল-হলুদ। এই সময় পুলিশের রক্ষণভাগের ফুটবলাররা অনবদ্য খেলেন। শেষমেশ পুলিশ এসি’র কাছে ০-২ গোলে পরাজিত হয়ে মাঠ ছাড়তে হল ইস্টবেঙ্গলকে।
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের