ISL 2026

ইস্ট-মোহন ভক্তদের জন্য সুখবর, এবার খুব সহজেই বিনামূল্যে দেখা যাবে আইএসএল

১০ অক্টোবর থেকে লিগ শুরু হবে। চলবে আগামী বছরের মে মাস পর্যন্ত। খেলবে ১৩টি দল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১২:৫৬

options
link
ইস্ট-মোহন ভক্তদের জন্য সুখবর, এবার খুব সহজেই বিনামূল্যে দেখা যাবে আইএসএল
ফাইল ছবি।

গত মরশুমে আইএসএলের (ISL 2026) সম্প্রচার নিয়ে যথেষ্টই সমস্যা দেখা গিয়েছিল। এবার সেই সমস্যা আশা করা হচ্ছে মিটে যাবে। এই মরশুম থেকেই ফেডারেশন-ক্লাবজোট যৌথ মডেলে শুরু হতে চলেছে আইএসএল। আইএসএলকে এগিয়ে নিয়ে যেতে নতুন সিইও নিয়োগ করা হয়েছে। ভক্তরা যেন সহজেই আইএসএল দেখতে পান, তার ব্যবস্থা করা হচ্ছে বলেই খবর।

Advertisement

আগামী ১০ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এই মরশুমের আইএসএল। গত মরশুমে এফএসডিএল সরে যাওয়ার পর আইএসএল আয়োজনে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছিল ফেডারেশনকে। দ্বারস্থ হতে হয়েছিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যর। শেষ পর্যন্ত সিঙ্গল লেগে হয়েছিল দেশের সেরা ফুটবল প্রতিযোগিতাটি। সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এবার প্রথম থেকেই সতর্ক ফেডারেশন কর্তারা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আইএসএলের পক্ষ থেকে জানানো হয়েছে, ১০ অক্টোবর থেকে লিগ শুরু হবে। চলবে আগামী বছরের মে মাস পর্যন্ত। খেলবে ১৩টি দল। চিরাচরিত হোম-অ্যাওয়ে ফরম্যাটে লিগ হবে। পুরনো ভাবেই লিগ পর্ব শেষে যে দল শীর্ষে থাকবে, তাদের শিল্ড চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। এরপর সেরা ৬ দলের প্লেঅফ ফরম্যাটে আইএসএল কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করবে। এবার মোট ১৬৩টি ম্যাচ হবে।

Advertisement

শুরুতে ১৪টি দলকে নিয়ে লিগ হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় অর্থ জমা দিতে না পারায় বাদ পড়েছে কলকাতার ডায়মন্ড হারবার এফসি। এআইএফএফ জানিয়েছে, ডায়মন্ড হারবার এফসির জন্য অবনমনের নিয়মে কোনও ছাড় দেওয়া হবে না। অর্থাৎ লিগ টেবিলের একেবারে নীচে রাখা হবে ও পরের মরশুমে খেলতে হবে দ্বিতীয় ডিভিশনের লিগে। অর্থাৎ, অবনমিত দলটি হবে ডায়মন্ড হারবারই। জানা গিয়েছে, এই মরশুমে আইএসএল দেখা যাবে টেলিভিশনে। তবে আইএসএলের নিজস্ব ইউটিউব চ্যানেলেও দেখা যাবে। জানা গিয়েছে, ইউটিউবের পাশাপাশি জি স্পোর্টসেও দেখা যাবে আইএসএলের ম্যাচ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.