FIFA World Cup 2026

‘১০ জন কালো…’, বিশ্বকাপে এমবাপেদের নিয়ে অমিতাভের পোস্টে বর্ণবিদ্বেষের অভিযোগ

প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৭, ২০২৬, ১৭:০৪

options
link
‘১০ জন কালো…’, বিশ্বকাপে এমবাপেদের নিয়ে অমিতাভের পোস্টে বর্ণবিদ্বেষের অভিযোগ
এমবাপেদের নিয়ে অমিতাভ বচ্চনের পোস্টে বিতর্ক

প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup 2026) কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স। ম্যাচের একমাত্র গোল কিলিয়ান এমবাপের। কঠিন ম্যাচ যেভাবে লড়াই করে ফ্রান্স জিতেছে, তাতে অনেকেই মুগ্ধ। সেই তালিকায় আছেন অমিতাভ বচ্চনও (Amitabh Bachchan)। কিন্তু ফরাসিদের দাপটের কথা বলতে গিয়ে বর্ণবিদ্বেষে অভিযুক্ত বিগ বি। এক্স হ্যান্ডেলে তাঁর লেখা ‘১০ জন কালো, একজন সাদা’, এই পোস্টটিকে ভালোভাবে নিচ্ছেন না নেটিজেনরা।

Advertisement

সোশাল মিডিয়ায় নিয়মিত পোস্ট করেন অমিতাভ। বিশ্বকাপ-জ্বরে ভুগছেন ৮৩ বছর বয়সি অভিনেতা। প্যারাগুয়ের বিরুদ্ধে ফ্রান্সের জয়ের পর তিনি লেখেন, ‘এবার বলেই দিই। এই ফরাসি দলটায় ১১ জন ফুটবলার আছেন। তাঁদের মধ্যে ১০ জন কৃষ্ণাঙ্গ ও একজন শ্বেতাঙ্গ। এটাই হল কালো মানুষদের শক্তি।’ অমিতাভের এই পোস্টেই শুরু যত বিতর্ক।

Advertisement

আসলে ফরাসি দলে কৃষ্ণাঙ্গের আধিক্য রয়েছে। কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলে, মাইকেল ওলিসের মতো কৃষ্ণাঙ্গ তারকাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন শ্বেতাঙ্গ আদ্রিয়ান র‍্যাবিও, লুকাস ডিনেরা। তাছাড়া ফ্রান্সের অধিকাংশ ফুটবলারই জন্মসূত্রে ‘ভিনদেশি’। অর্থাৎ তাঁদের বা তাঁদের পরিবারের জন্ম অন্য দেশে। কিন্তু এখন তাঁরা ফ্রান্সের নাগরিক। যার সঙ্গে ফরাসিদের দীর্ঘ ইতিহাস জড়িয়ে। তবে ফ্রান্সের ফুটবলারদের মধ্যে এই নিয়ে কোনও বিভাজন নেই। শ্বেতাঙ্গ-কৃষ্ণাঙ্গের পার্থক্য করেন না কেউই।

Advertisement

তাহলে কেন বিগ বি ‘কালো মানুষের শক্তি’র কথা আনলেন? অনেকেই বলছেন, এই ধরনের পোস্ট বর্ণবিদ্বেষী মূলক। ফুটবলারদের রং নয়, যোগ্যতা দিয়ে বিচার করা হোক। প্রশংসার ছলে তিনি আসলে ‘বর্ণবিদ্বেষে’র ফাঁদে পা দিয়েছেন। ঘটনাচক্রে অমিতাভ এমন একটা সময়ে এই পোস্ট করেছেন, যখন বিশ্বের অন্যপ্রান্তে একই বিষয় নিয়ে বিতর্ক তুঙ্গে। প্যারাগুয়ের সেনেটর সেলেস্তে আমারিলা এমবাপের গায়ের রঙ নিয়েও অপমানজনক মন্তব্য করেন তিনি। বলে বসেন, এমবাপে আসলে ক্যামেরুন থেকে উঠে আসা ‘চাকর’ যে কিনা নিজেকে ফরাসি বলে চালানোর চেষ্টা করছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.