অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাটার্ড বিমানের ভাড়া থেকে কোথায়, কাদের সঙ্গে, কত টাকা লেনদেন হয়েছে তৃণমূল কংগ্রেসের? এসব প্রশ্নের উত্তর পেতে কলকাতার পাঁচ জায়গায় তল্লাশি শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED Raid)। মঙ্গলবার সকালে সেন্ট্রাল অ্যাভিনিউ, রাজারহাট-নিউটাউন ও আশপাশের এলাকায় অভিযান চালিয়েছে ইডির আলাদা আলাদা দল। এর মধ্যে অভিষেক ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর অফিস ও বাড়িও রয়েছে। সূত্রের খবর, ওই ব্যবসায়ীর সংস্থা থেকে অভিষেকের বিমানভাড়া আসত। তৃণমূলের নিজস্ব তহবিলের সঙ্গে এর কী যোগ, তা খুঁজে বের করত তৎপর কেন্দ্রীয় তদন্তকারীরা। সেই লক্ষ্যেই আজ একাধিক জায়গায় তল্লাশি।
সূত্রের খবর, সল্টলেকের এক সংস্থার অফিস ও তার ডিরেক্টরদের বাড়িতে গিয়েছেন ইডি আধিকারিকরা। ওই সংস্থা থেকে চাটার্ড বিমান ভাড়া নিতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘আসল’ তৃণমূলের তরফে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছিলেন, ওই চাটার্ড বিমানের ভাড়া আসত কাটমানি বা তোলাবাজির অর্থ দিয়ে। সেই অভিযোগের সারবত্তা খুঁজতে এবং খরচের উৎস পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চায় ইডি। এছাড়া এক বিজেপি বিধায়কের অভিযোগ, তৃণমূলের অ্যাকাউন্টে প্রচুর কাটমানি ঢুকেছে। সেই অভিযোগের সত্যতা যাচাই করে দেখতে চান কেন্দ্রীয় তদন্তকারীরা।
আরও পড়ুন:
তৃণমূল দ্বিধাবিভক্ত হওয়ার পর তহবিল নিয়ে টানাটানি শুরু হয়েছে। শিবির বদলের পর দলের প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস ব্যাঙ্কে চিঠি লিখে অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানান। তা নিয়ে মামলা চলছে কলকাতা হাই কোর্টে। আদালত একাধিকবার কালীঘাট তৃণমূলের জরুরি শুনানির আবেদন খারিজ করে দিয়েছে। মঙ্গলবারও তাই হয়েছে। এসবের মাঝে তৃণমূলের ব্যাঙ্ক লেনদেন নিয়ে ইডির অভিযান বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠল।
সূত্রের খবর, সল্টলেকের এক সংস্থার অফিস ও তার ডিরেক্টরদের বাড়িতে গিয়েছেন ইডি আধিকারিকরা। ওই সংস্থা থেকে চাটার্ড বিমান ভাড়া নিতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘আসল’ তৃণমূলের তরফে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছিলেন, ওই চাটার্ড বিমানের ভাড়া আসত কাটমানি বা তোলাবাজির অর্থ দিয়ে। সেই অভিযোগের সারবত্তা খুঁজতে এবং খরচের উৎস পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চায় ইডি। এছাড়া এক বিজেপি বিধায়কের অভিযোগ, তৃণমূলের অ্যাকাউন্টে প্রচুর কাটমানি ঢুকেছে। সেই অভিযোগের সত্যতা যাচাই করে দেখতে চান কেন্দ্রীয় তদন্তকারীরা। সেসবের উদ্দেশেই এদিনের তল্লাশি বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
শচীনের থেকে কোথায় এগিয়ে কোহলি? এবি’র মন্তব্যের পর এবার তথ্য দিয়ে ব্যাখ্যা নাইট প্রাক্তনীর
-
নারী স্বনির্ভরতায় দিশা দেখাবে পাটজাত পণ্য, হাতে-কলমে প্রশিক্ষণ শুরু বালুরঘাটে
-
২ সপ্তাহ ধরে পেটে তীব্র যন্ত্রণা! মীরা ভট্টাচার্যের জন্য মেডিক্যাল বোর্ড, কেমন আছেন বুদ্ধজায়া?
-
মমতা আমলে তৈরি হওয়া কর্মতীর্থেও দুর্নীতি! ক্যাগ রিপোর্ট সামনে আসতেই চাঞ্চল্য বীরভূমে
-
অন্তঃসত্ত্বার পেটে ‘সন্তানের মুখ’, খাচ্ছে ডাব! হবু মাকে ডাক্তার দেখানোর পরামর্শ নেটদুনিয়ার