Argentina vs Spain

সেমিতে ‘পয়া’, ফাইনালে ‘অপয়া’, মেসিদের ম্যাচ খেলাবেন আর্জেন্টিনার জন্য ‘অভিশপ্ত’ রেফারি!

ফাইনালে লিওনেল মেসিদের ভাগ্যে জুটল 'অভিশপ্ত' রেফারি। আগামী রবিবার স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল খেলবে আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার নজির লা আলবিসলেস্তের সামনে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০২৬, ১৭:৪৬

options
link
সেমিতে ‘পয়া’, ফাইনালে ‘অপয়া’, মেসিদের ম্যাচ খেলাবেন আর্জেন্টিনার জন্য ‘অভিশপ্ত’ রেফারি!
টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার নজির লা আলবিসলেস্তের সামনে।

সেমিফাইনাল পেয়েছিলেন ‘পয়া’ রেফারি। কিন্তু ফাইনালে লিওনেল মেসিদের ভাগ্যে জুটল ‘অভিশপ্ত’ রেফারি। আগামী রবিবার স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ (FIFA World Cup 2026) ফাইনাল খেলবে আর্জেন্টিনা (Argentina vs Spain)। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার নজির লা আলবিসলেস্তের সামনে। সেই ম্যাচের রেফারি হিসাবে স্লোভেনিয়ার স্লাভকো ভিনচিচের নাম ঘোষণা করেছে ফিফা। এই স্লাভকোর সঙ্গে বিশ্বকাপে তিক্ত স্মৃতি জড়িয়ে রয়েছে নীল-সাদা বাহিনীর।

Advertisement

রবিবার হাইভোল্টেজ ম্যাচে স্লাভকোর সহকারী হিসাবে থাকবেন তোমাস ক্লান্সনিক, আন্দাস কোভাচিচ, আধাম মাখাদমেহ এবং রিজার্ভে থাকবেন মহম্মদ আলকালাফ। ফিফার তরফ থেকে এই ঘোষণা শুনেই আনন্দে কেঁদে ফেলেন স্লাভকো। এই প্রথমবার বিশ্বকাপ ফাইনালের মতো বড় মঞ্চে রেফারিং করাবেন তিনি। এর আগে বিশ্বকাপের পাঁচটি ম্যাচ পরিচালনা করেছেন স্লাভকো। ২০২৪ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালও খেলা হয়েছিল তাঁরই পরিচালনায়। কিন্তু আর্জেন্টিনা ভক্তকুলের চক্ষুশূল এই স্লাভকো। 

Advertisement

কেন? ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলেও প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়তে হয়েছিল মেসিদের। সৌদি আরবের বিরুদ্ধে খেলতে নেমেছিল আর্জেন্টিনা। পেনাল্টি থেকে ম্যাচের প্রথম গোল করেন মেসি। কিন্তু ২৮ মিনিটে লাউতারো মার্টিনেজের গোল বাতিল হয় অফসাইডের জন্য়। দ্বিতীয়ার্ধে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে সৌদি আরব। ২-১ হেরে মাঠ ছাড়তে হয় এমি মার্টিনেজদের। সেই ম্যাচেও রেফারি ছিলেন এই স্লাভকো। এবার তিনি আবারও মেসি ম্যাচের দায়িত্ব পেলেন, সেটাও বিশ্বকাপ ফাইনালে।

উল্লেখ্য, চলতি বিশ্বকাপে লিওনেল মেসির আর্জেন্টিনা এবং রেফারি বিতর্ক যেন সমার্থক। আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের রেফারি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইসমাইল এলফাথ। ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, ওই ইসমাইল এলফাথ আসলে লিওনেল মেসির প্রিয় রেফারি। তাঁর অধীনে খেললে ম্যাচ হারে না আর্জেন্টিনা। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জিতে গিয়েছে আর্জেন্টিনা। যদিও আর্জেন্টিনাকে একটা পেনাল্টি দিয়েছেন স্লাভকো, তবু তাঁর পরিচালনায় হারটাই মনে রাখছে নীল-সাদা ভক্তকুল।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.