FIFA World Cup 2026

অবশেষে কাটল জট, ভারতে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ, সম্প্রচার নিয়ে মিলল বড় আপডেট

বহুদিনের অনিশ্চয়তার পর অবশেষে স্বস্তির খবর পেলেন ভারতীয় ফুটবলপ্রেমীরা। ফুটবল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে অবশেষে জট কাটতে চলেছে বলেই জানিয়েছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রাক্তন সাধারণ সম্পাদক। 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৩, ২০২৬, ১৯:১৬

options
link
অবশেষে কাটল জট, ভারতে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ, সম্প্রচার নিয়ে মিলল বড় আপডেট
ছবি এআই দ্বারা নির্মিত।

অবশেষে সুখবর ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য। ফুটবল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে অবশেষে জট কাটতে চলেছে বলেই জানিয়েছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রাক্তন সাধারণ সম্পাদক সাজি প্রভাকরণ। শনিবার তিনি জানিয়েছেন এ কথা।

Advertisement

মেগা টুর্নামেন্টের সম্প্রচার কোথায় হবে? জানা গিয়েছে, আগামী সপ্তাহের মধ্যে সেটা চূড়ান্ত হয়ে যাবে। দু’দিন আগেই প্রসার ভারতীর সিদ্ধান্তে ফুটবল বিশ্বকাপের সম্প্রচার নিয়ে সমস্যা বাড়ে। তারা সাফ জানিয়ে দেয়, বিশ্বকাপ সম্প্রচারের দায়িত্ব নিতে বাধ্য নয় দূরদর্শন। আদালতেও এই কথা জানিয়ে দিয় প্রসার ভারতী। ফলে প্রশ্ন ওঠে, ভারতে বসে ফুটবল বিশ্বকাপ দেখা যাবে আদৌ? তবে অবশেষে সেই জটিলতা কাটতে চলেছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে সাজি প্রভাকরণ জানিয়েছেন, ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য বড় খবর আসতে চলেছে। তিনি লেখেন, ‘ভারতের ফুটবলভক্তদের জন্য বড় খবর! দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। সম্প্রচার নিয়ে সব আলোচনা সম্পন্ন হয়েছে। আগামী সপ্তাহেই ভারতে সম্প্রচারকারী সংস্থার নাম ঘোষণা হতে পারে।’ তাঁর সংযোজন, ‘অনেক মাস ধরে অনিশ্চয়তা চলছিল। সমর্থকরা এবার নিশ্চিন্ত থাকতে পারেন। ভারতে বসেই বিশ্বকাপ দেখতে পাবেন। ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ দেখার জন্য প্রস্তুত হয়ে যান।’ উল্লেখ্য, ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে বিশ্বকাপ।

ভারতে ফুটবলপ্রেমীর অভাব নেই। দেশ র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও ব্রাজিল-আর্জেন্টিনা-ফ্রান্স-স্পেনের ম্যাচ দেখার দর্শক প্রচুর পরিমাণে আছেন। ২০২৬ ও ২০৩০ সালের বিশ্বকাপ ফুটবল দেখানোর জন্য ভারতে সম্প্রচারের স্বত্ব বিক্রির প্রক্রিয়া শুরু করেছিল ফিফা। প্রথমে এই স্বত্বের দাম রাখা হয় প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৯৩০ কোটি টাকা। কিন্তু কোনও সংস্থা ম্যাচ দেখানোর আগ্রহ দেখায়নি। বাধ্য হয়ে ফিফা সম্প্রচার স্বত্ব নামিয়ে আনে ৩৫ মিলিয়ন ডলারে। কিন্তু অবস্থা বদলায়নি। ফলে প্রভাকরণের কথায় বহুদিনের অনিশ্চয়তার পর অবশেষে স্বস্তির খবর পেলেন ভারতীয় ফুটবলপ্রেমীরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.