ফুটবলের মহাযুদ্ধ
Donald Trump

আমেরিকায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে থাকবেন না ‘হত্তাকত্তা’ ট্রাম্পই, নেপথ্যে কোন অভিসন্ধি?

FIFA World Cup 2026: আগের বিশ্বকাপগুলিতে রাষ্ট্রপ্রধানদের উপস্থিতিতেই প্রথম ম্যাচ হয়েছে। এবার কী ঘটল?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০২৬, ১৯:০৯

options
link
আমেরিকায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে থাকবেন না ‘হত্তাকত্তা’ ট্রাম্পই, নেপথ্যে কোন অভিসন্ধি?
ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

ফুটবল বিশ্বকাপকে (FIFA World Cup 2026) ইতিমধ্যে অনেকটাই ব্যক্তিগত সম্পত্তি করে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এমনকী ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো তো বলেই দিয়েছেন, ট্রাম্পকে ছাড়া বিশ্বকাপ আয়োজন করা সম্ভবই হত না। আর আমেরিকায় বিশ্বকাপের প্রথম ম্যাচে কি না অনুপস্থিত থাকবেন সেই ট্রাম্পই। কী এমন ঘটল?

Advertisement

ভারতীয় সময় শনিবার সকাল সাড়ে ছটায় প্যারাগুয়ের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে আমেরিকা। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে ম্যাচটি হবে। তিন দেশ মিলে আয়োজিত বিশ্বকাপে মার্কিন মুলুকে এটাই প্রথম ম্যাচ। কিন্তু কিছুটা আশ্চর্যজনকভাবে সেখানে উপস্থিত থাকবেন না ট্রাম্প। বিশ্বকাপে টাস্ক ফোর্সের সিইও অ্যান্ড্রু জিউলিয়ানি সেটা নিশ্চিত করেছেন। অথচ, ইনফান্তিনোর সঙ্গে মিটিং হোক বা বিশ্বকাপের ড্র, সবার আগে ছিলেন ট্রাম্পই। অনেক সময় কিছুটা অযাচিতভাবেই।

Advertisement

জিউলিয়ানি জানিয়েছেন, ব্যস্ত কর্মসূচির জন্য বিশ্বকাপে আমেরিকার প্রথম ম্যাচে তিনি থাকতে পারবেন না। থাকবেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিয়ো। তবে পরের ম্যাচগুলোতে ট্রাম্পকে অবশ্যই দেখা যাবে। জিউলিয়ানি বলেন, “উনি খুব ব্যস্ত। তাই প্রথম ম্যাচে থাকতে পারবেন না। কিন্তু আমি তো ওঁকে ৩০ বছর ধরে চিনি। একটা কথা বলতে পারি, অপ্রত্যাশিত কিছুর জন্য তৈরি থাকুন। উনি সবসময় নাটকীয় কাজকর্ম করেন। তাই এর পরে বিশ্বকাপে উনি আরও বেশি যুক্ত হয়ে পড়বেন।”

Advertisement

তবে সূচি যেখানে আগেই জানতেন, সেখানে প্রথম ম্যাচে ট্রাম্পের না থাকা একটু অপ্রত্যাশিত। এর আগে গত বিশ্বকাপগুলিতে রাষ্ট্রপ্রধানদের উপস্থিতিতেই প্রথম ম্যাচ হয়েছে। ২০১৪-র ব্রাজিলে প্রেসিডেন্ট দিলমা, ২০১৮-র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বা ২০২২-র কাতারের আমির খলিফার ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেনি। তবে এবার মেক্সিকোতে প্রথম ম্যাচেও রাষ্ট্রপতি ক্লদিয়া সেইনবাউনও ছিলেন না। বরং তিনি ফ্যান পার্ক থেকে সেলিব্রেশন করেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.