যে সংকট হরমুজে ঘনীভূত, সে সংকট এবার ফুটবলেও। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমেরিকা ও ইরানের মধ্যে আলোচনা চলছে। এর মধ্যেই ইরান ফুটবল দলের ভিসা সমস্যার কথা সামনে এসেছে। ১১ জুন শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপ। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই বড় অনিশ্চয়তায় পড়েছে পশ্চিম এশিয়ার দেশটি। গ্রুপ পর্বের সব ম্যাচ আমেরিকার মাটিতে খেলবে তারা। তবে এখনও পর্যন্ত ইরানের কোনও ফুটবলার বা সাপোর্ট স্টাফকে ভিসা দেয়নি আমেরিকা। ফলে তাদের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েই তৈরি হয়েছে জোর জল্পনা।
আরও পড়ুন:
ফুটবলারদের নিরাপত্তা এবং প্রস্তুতির কথা মাথায় রেখে আগেই চূড়ান্ত শিবির মেক্সিকোয় সরিয়ে নিয়েছে ইরান। তুরস্কে প্রস্তুতি পর্ব শেষ করেই দল সেখানে যাবে। পরিকল্পনা অনুযায়ী, মেক্সিকো থেকেই আমেরিকায় গিয়ে ম্যাচ খেলে আবার ফিরে আসার কথা ছিল। সেই কারণেই একাধিকবার যাতায়াতের উপযোগী ভিসার জন্য আবেদন করা হয়েছে।
ইরান দলের মুখপাত্র আবুলফজল জানিয়েছেন, “আমরা এমন ভিসার আবেদন করেছি, যাতে একাধিকবার আমেরিকায় প্রবেশ করা যায়। কারণ আমাদের দল মেক্সিকোয় থাকবে। সেখান থেকেই ম্যাচ খেলতে আমেরিকায় যেতে হবে। তাই বারবার যাতায়াতের প্রয়োজন।” তুরস্কে থাকা অবস্থাতেই ফুটবলার ও সাপোর্ট স্টাফদের ভিসার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যাঁরা আগে আবেদন করতে পারেননি, তাঁরা সেখান থেকেই সাক্ষাৎকার দিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত কোনও ইতিবাচক সাড়া না মেলায় অসন্তোষ বাড়ছে ইরান শিবিরে।
এই পরিস্থিতিতে ক্ষোভ উগরে দিয়ে আবুলফজল বলেন, “আমরা জানি না আদৌ আমেরিকা আমাদের ভিসা দেবে কি না। তবে এটুকু পরিষ্কার, বিশ্বকাপে আমরা অন্য দলের মতো সমান সুযোগ পাচ্ছি না। যেভাবে প্রস্তুতি নেওয়ার কথা ছিল, তাও সম্ভব হয়নি।” এদিকে, বিকল্প ভাবনাও শুরু করে দিয়েছে ইরান। বিশ্বকাপের অন্যতম আয়োজক কানাডার ভিসার জন্যও আবেদন করা হয়েছে। যদিও গ্রুপ পর্বের সব ম্যাচ আমেরিকাতেই হওয়ার কথা, তবু দ্বিতীয় রাউন্ডে উঠলে কানাডায় খেলতে হতে পারে। এই সম্ভাবনা মাথায় রেখেই আগাম প্রস্তুতি হিসাবে এই পদক্ষেপ বলে জানিয়েছেন দলের এক কর্তা।

সর্বশেষ খবর
-
এক ভাইপোকে সরিয়ে আরেক ভাইপোকে গুরুদায়িত্ব, মায়াবতী বলছেন, ‘এটা তো পরিবারতন্ত্র নয়’
-
টেস্টকে বাড়তি গুরুত্ব, বিশ্বকাপের আগে ‘অর্ধেক ফিট’ ক্রিকেটার চান না গম্ভীর
-
ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন! ৯ ক্যারেটের ‘রিফ্লেকশনস’ কালেকশন নিয়ে হাজির শ্যামসুন্দর জুয়েলার্স
-
‘মফঃস্বলের ছেলের দেশ জয়’, লালবাগচার পায়ে জাতীয় পুরস্কার ঠেকিয়ে আশীর্বাদধন্য কার্তিক আরিয়ান
-
নেই স্মার্টফোন, তবু প্রতি মাসে বইতে হচ্ছে ইন্টারনেটের খরচ! এয়ারটেল-ভিকে কড়া নির্দেশ কেন্দ্রের