ফুটবলের মহাযুদ্ধ
FIFA World Cup 2026

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ফুটবলার! বিশ্বকাপের ম্যাচ খেলার পরই প্রকাশ্যে বিস্ফোরক খবর

এ হেন বিতর্কিত চরিত্রকে কেন খেলতে দেওয়া হচ্ছে, প্রশ্নের মুখে ফিফা। যদিও এখন দেখার গ্রেপ্তারির খবর প্রকাশ্যে আসার পর জার্মানির বিরুদ্ধে পরের ম্যাচে ওয়েহিকে সুযোগ দেওয়া হয় কিনা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২৬, ১৫:০৬

options
link
ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ফুটবলার! বিশ্বকাপের ম্যাচ খেলার পরই প্রকাশ্যে বিস্ফোরক খবর
এলিয়ে ওয়াহি। ফাইল ছবি।

আমেরিকার মাটিতে বিশ্বকাপ আর বিতর্ক যেন সমার্থক হয়ে দাঁড়িয়েছে। এবার সেই বিতর্কের তালিকায় ঢুকে গেল ম্যাচ ফিক্সিংও! প্রকাশ্যে এল আইভরি কোস্টের ফুটবলার এলিয়ে ওয়াহির গ্রেপ্তার হওয়ার খবর। মার্কিন মুলুকে বিশ্বকাপ খেলতে আসার দু’সপ্তাহ আগে ম্যাচ গড়াপেটার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল তাঁকে। পরে ছাড়া পেয়ে বিশ্বকাপে খেলতে এসেছেন।

Advertisement

এলিয়ে ওয়াহি আইভোরি কোস্টের অন্যতম উজ্জ্বল প্রতিভা। ওই ফরোয়ার্ডকে চলতি বিশ্বকাপে ইকুয়েডরের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে মাঠেও নামায় দিদিয়ের দ্রোগবার দেশ। সেই ম্যাচে বেশ নজরও কাড়েন তিনি। কিন্তু প্রশ্ন উঠছে মাত্র দু’সপ্তাহ আগে যে ফুটবলারের বিরুদ্ধে ফিক্সিংয়ের মতো অভিযোগ উঠেছিল তাঁকে কেন বিশ্বকাপে খেলতে দেওয়া হচ্ছে।

Advertisement

এই এলিয়ে ওয়াহি খেলেন ফ্রান্সের ক্লাব নিসের হয়ে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ১৭ জুন মেটজের বিরুদ্ধে খেলার সময় ইচ্ছাকৃতভাবে হলুদ কার্ড দেখেন তিনি। ২৯ মে তাঁকে গ্রেপ্তার করে ফ্রান্সের পুলিশ। তাঁর বিরুদ্ধে প্রতারণা, সংগঠিত ম্যাচ গড়াপেটা, আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে। যদিও জিজ্ঞাসাবাদের পর ছাড়া পেয়ে যান তরুণ ওই ফরোয়ার্ড। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগের এখনও নিষ্পত্তি হয়নি। তদন্ত চলছে।

Advertisement

ওই ঘটনার পরও ওয়াহিকে বিশ্বকাপ দলে সুযোগ দেয় আইভোরি কোস্ট। প্রথম ম্যাচে বেশ নজরকাড়া পারফরম্যান্সও করেন। তাঁর একটা শট বারে লাগে। কিন্তু এ হেন বিতর্কিত চরিত্রকে কেন খেলতে দেওয়া হল? কোনও জবাব দেয়নি ফিফা বা আইভোরি কোস্টের ফুটবল সংস্থা। এখন দেখার গ্রেপ্তারির খবর প্রকাশ্যে আসার পর জার্মানির বিরুদ্ধে পরের ম্যাচে ওয়েহিকে সুযোগ দেওয়া হয় কিনা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.