মিশরের বিরুদ্ধে আর্জেন্টিনার জয় নিয়ে বিতর্ক অব্যাহত। ২ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে এনেছেন লিওনেল মেসিরা। গোল পেয়েছেন মেসি নিজেও। তবু ম্যাচের পর হাউহাউ করে কান্না। চোখের জল আর বাঁধছে না। ম্যাচ জিতেও কেন কান্না? কোয়ার্টার ফাইনালে উঠে খোলসা করলেন আর্জেন্তিনীয় কিংবদন্তি।
আরও পড়ুন:
৮৩ মিনিটে গোল করে সমতা ফেরান মেসি (Messi)। কিন্তু তার আগে ২১ মিনিটে একটি পেনাল্টি মিস করেন তিনি। সেখানে গোল করতে পারলে তখন সমতা ফেরাতে পারত আর্জেন্টিনা। হয়তো ম্যাচ এতো কঠিন পরিস্থিতিতে পৌঁছত না। আবার মেসির ওই পেনাল্টি মিসে আর্জেন্টিনা হেরে বিদায়ও নিতে পারত।
সেসব ভেবেই মেসির চোখে জল। ম্যাচের পর মেসি বলেন, “পেনাল্টি মিস করার পর আমি ভীষণ রেগে গিয়েছিলাম নিজের ওপর। যেভাবে আমি শটটা নিয়েছি, তাতে আমার মনে হচ্ছিল, আমি পুরো দলকে ডুবিয়ে দিলাম। যদি আমি গোলটা করতাম, তাহলে ম্যাচের গতি ঘুরে যেতে পারত। আমরা গোল খেয়েছি ঠিকই। তবে ভালো খেলেছি।’
এই বিশ্বকাপে (FIFA World Cup 2026) তাঁর ৮টা গোল হয়ে গেল। আবার লজ্জার নজিরও গড়েছেন। বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি ফস্কেছেন। মোট ৪টি পেনাল্টি নষ্ট করেছেন তিনি। তার মধ্যে এই বিশ্বকাপেই দু’টি পেনাল্টি মিস। তবে সার্বিকভাবে দলের খেলায় খুশি মেসি। তিনি বলেন, “আমরা জানতাম কামব্যাক সম্ভব। তবে ৯০ মিনিটের মধ্যে জিততে পারাটা সৌভাগ্যের। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানো সহজ নয়। বিশ্বকাপে কোনও কিছুই সহজে মেলে না। এই দলটা কতটা শক্তিশালী তা আরও একবার প্রমাণ করেছে। ওদের সঙ্গে খেলাটা আমার কাছেও সম্মানের।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অ্যাকশনের ইঙ্গিত আগেই দিয়েছিলেন শমীক, এবার সাংগঠনিক রদবদলের পথে হাঁটছে রাজ্য বিজেপি
-
চা-চক্রের গভীর ব্যঞ্জনা, উষ্ণ জীবনবোধের পানীয়
-
‘এত চুরি করেছেন, চোর শুনতেই হবে!’ মমতার হেনস্তাকে ‘জনরোষ’ বললেন মুখ্যমন্ত্রী
-
দ্বিতীয় দিন ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ভবানীভবনে, ‘আত্মগোপন’ নিয়ে মুখ খুললেন অভিষেকের আপ্তসহায়ক
-
‘এখনও মেয়ের সঙ্গে রাতটা কাটে’, দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে চোখের জলে অভয়াকে স্মরণ মায়ের