বিশ্বজয়ী হওয়ার পর আর কখনও বিশ্বকাপে ভালো খেলতে পারেনি স্পেন। শেষ তিনটে বিশ্বকাপে শূন্যতাই সঙ্গী হয়েছে ‘লা রোহা’র। কোচ লুইস ডে লা ফুয়েন্তের আমলে সেই সোনালি প্রজন্মের স্মৃতি ফিরছিল একটু-একটু করে। ইউরো আর নেশনস লিগ জিতে রীতিমতো অপ্রতিরোধ্য হয়ে উঠছিল স্পেন। কিন্তু বিশ্বকাপে (FIFA World Cup 2026) পা রাখতেই উধাও সেই ফর্ম। নেহাতই ‘বামন’ প্রতিপক্ষ কেপ ভার্দের বিরুদ্ধে গোলকিপার ভোজিনহার ভোজবাজিতে নিষ্ফলা ড্র করে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।
এবং এখানেই স্প্যানিশ আর্মাডার যন্ত্রণা শেষ হচ্ছে না। বরং তা বাড়ছে, লামিনে ইয়ামালের চোটের রূপ ধরে। বিশ্বকাপের ঠিক আগে চোট পেয়েছিলেন স্প্যানিশ বিস্ময়-কিশোর। মনে করা হয়েছিল, প্রতিযোগিতা শুরুর মধ্যে তিনি ফিট হয়ে উঠবেন। কিন্তু তা হয়নি। দলের সঙ্গে অনুশীলন শুরু করলেও পুরো ম্যাচ খেলার মতো অবস্থায় নেই ইয়ামাল। কেপ ভার্দের বিরুদ্ধে গোলের খোঁজে মরিয়া হয়ে একটা সময় তাঁকে মাঠে নামান কোচ ফুয়েন্তে। কিন্তু তাতে লাভের থেকে লোকসানই বেশি হয়েছে বলে খবর। শোনা যাচ্ছে, ব্যথা বেড়েছে তারকা উইঙ্গারের। যার ফলে সৌদি আরবের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে তাঁকে ছাড়াই নামতে হতে পারে স্পেনকে। পাশাপাশি অনিশ্চিত নিকো উইলিয়ামসও। গত কয়েক বছরে অনেকটাই মান বেড়েছে সৌদি ফুটবলের। নিজেদের প্রথম ম্যাচে তাদের গোলকিপার মহম্মদ আল-ওয়ায়িসের হাত আটকে দিয়েছে উরুগুয়ের মতো প্রতিপক্ষকে। সৌদির বিরুদ্ধেও পয়েন্ট নষ্ট করলে শেষ ম্যাচ রীতিমতো বাঁচা-মরার হয়ে যাবে স্পেনের জন্য, যেখানে তারা খেলবে উরুগুয়ের বিপক্ষে। ফলে রবিবার রাতে আটলান্টায় জয় ছাড়া পথ নেই কোচ ফুয়েন্তের দলের (Spain vs Saudi Arabia preview)।
🕸️ Le quitó las telarañas.
¿Confirmamos, Lamine?#VamosEspaña | #CopaMundialFIFA pic.twitter.com/3pXX8flrmL
— Selección Española Masculina de Fútbol (@SEFutbol) June 20, 2026
আর সেখানেই বড় ইস্যু ইয়ামালের অনুপস্থিতি। এমনিতে কোচ ফুয়েন্তের খেলার ধরনে দুই উইঙ্গার গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। প্রতিপক্ষ ডিফেন্সকে যতটা সম্ভব বাইরে টেনে তাতে ফাঁক তৈরি করতে হয় তাদের। দুরন্ত গতির সৌজন্যে যে কাজটা দক্ষতার সঙ্গে করেল ইয়ামাল-নিকো। পাশাপাশি সতীর্থ ফরোয়ার্ডদের ঠিকানা লেখা পাস বাড়ানোর ক্ষমতাও রয়েছে তাঁদের। কিন্তু তাঁরা না থাকায় শেষ ম্যাচে প্রতিপক্ষের বক্সে সেভাবে কার্যকর হতে পারেননি মাইক ওয়ারজাবালরা। অবশ্য সৌদির বিরুদ্ধেও সে ছবির পুনরাবৃত্তি দেখার সম্ভাবনা রয়েছে। কারণ ইয়ামাল স্বয়ং বলছেন, “আমি ঠিক আছি। তবে পুরো ফিট হতে সময় লাগবে। ঝুঁকি নেওয়ার জায়গা নেই। ধীরে ধীরে মানিয়ে নিতে হবে। পুরো ম্যাচ খেলতে পারব না। তবে কোচের পরিকল্পনা মেনে যতটা সম্ভব মাঠে কাটানোর চেষ্টা করব।” নিকোর চোট প্রসঙ্গে তারকা সতীর্থের বার্তা, “ওর অবস্থা আমার থেকে ভালো। তবে আমরা কেউই তাড়াহুড়ো করতে চাই না। দলে আরও ভালো প্লেয়াররা আছে।” অবশ্য সেই ‘ভালো’ প্লেয়ারদের বেশ সাধারণ দেখিয়েছে কেপ ভার্দের বিরুদ্ধে।
কেপ ভার্দের বিরুদ্ধে গোলের খোঁজে মরিয়া হয়ে একটা সময় তাঁকে মাঠে নামান কোচ ফুয়েন্তে। কিন্তু তাতে লাভের থেকে লোকসানই বেশি হয়েছে বলে খবর। শোনা যাচ্ছে, ব্যথা বেড়েছে তারকা উইঙ্গারের। যার ফলে সৌদি আরবের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে তাঁকে ছাড়াই নামতে হতে পারে স্পেনকে।
ইয়ামাল যে পুরো ম্যাচ খেলার অবস্থায় নেই, মেনে নিয়েছেন কোচ ফুয়েন্তে। “সৌদি ম্যাচের আগে ওর একবার ফিটনেস টেস্ট নেওয়া হবে। তবে মনে হয় ও ৪৫ মিনিট খেলতেই পারবে।” বার্তা স্পেন হেডস্যারের। এই পরিস্থিতিতে উইংয়ে কার্যকর হতে পারতেন ভিক্টর মুনোজ। কিন্তু লিভারপুলে যোগ দিতে চলা এই তরুণও রয়েছেন চোটের তালিকায়। কেপ ভার্দের বিরুদ্ধে সাদামাটা দেখিয়েছে স্পেনের মাঝমাঠকে। কিন্তু মিকেল মেরিনো পুরো ফিট নন এখনও। তিনি শেষবার প্রথম একাদশে ছিলেন গত জানুয়ারিতে। তারপর হাতে গোনা কয়েকটা মাচ খেলেছেন তিনি, প্রতিবারই পরিবর্ত হিসেবে। শুক্রবার চ্যাটানুগায় স্পেনের শেষ অনুশীলনে মেরিনো থাকলেও আসেননি মুনোজ।
সৌদির বিরুদ্ধে প্রথম থেকে নামবেন লামিনে?
সর্বশেষ খবর
-
শুভেন্দুর নজরে অভিষেকের ‘প্রাসাদ’! হরিশ মুখার্জি রোডে থাকবেন ফুটপাথবাসীরা, বিস্ফোরক মুখ্যমন্ত্রী
-
ফুলছে চোখ-মুখ, ওজন বাড়ছে কমছে! অসুস্থতা সত্ত্বেও চিকিৎসায় কেন আপত্তি সলমনের?
-
কলকাতার বুকে ‘বিশ্বকাপ পাড়া’, ফিফার স্বীকৃতি পেয়ে বাক্যহারা ফড়িয়াপুকুর
-
ডিম-ভাতে না, স্কুলে শুরু নিরামিষ, কী মেনু, কীভাবে রান্না ইসকনে?
-
‘তদন্ত এগোয়নি’, বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ তামান্নার মা-আনিসের বাবা, শুভেন্দু বললেন…