FIFA World Cup 2026

নাৎসিরাই সেরা! জার্মানি-কুরাসাও ম্যাচ চলাকালীন বর্ণবিদ্বেষী আচরণ রেফারির, উঠল সরানোর দাবি

ইতিমধ্যেই সোমালিয়ার রেফারিকে দেশে ফিরিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। দু'বারের বিশ্বকাপজয়ী উরুগুয়ের দলকে ম্যাচের ২৪ ঘণ্টা আগেও মার্কিন মুলুকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

Advertisement ad
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৫, ২০২৬, ২০:২৮

options
link
নাৎসিরাই সেরা! জার্মানি-কুরাসাও ম্যাচ চলাকালীন বর্ণবিদ্বেষী আচরণ রেফারির, উঠল সরানোর দাবি zoom
জার্মানি ম্যাচে আঙুল দেখিয়ে 'অপমানকর' ইঙ্গিত রেফারির। শুরু বিতর্ক

ফের বৈষম্যের অভিযোগে বিদ্ধ বিশ্বকাপ (FIFA World Cup 2026) ! ইতিমধ্যেই সোমালিয়ার রেফারিকে দেশে ফিরিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। দু’বারের বিশ্বকাপজয়ী উরুগুয়ের দলকে ম্যাচের ২৪ ঘণ্টা আগেও মার্কিন মুলুকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এহেন নানা অভিযোগের মাঝে ফের বিতর্ক বাঁধল এক ম্যাচ অফিসিয়ালের আচরণে। ম্যাচ চলাকালীন তিনি বর্ণবিদ্বেষী আচরণ করেছেন এমনটাই অভিযোগ।

বিতর্কের কেন্দ্রে অজি ম্যাচ অফিসিয়াল শন ইভান্স। রবিবার জার্মানি বনাম কুরাসাও ম্যাচের দায়িত্বে ছিলেন তিনি। ভার পরিচালক হিসাবে ওই ম্যাচে ছিলেন শন। তবে ম্যাচটি হিউস্টনে খেলা হলেও ভিডিও রিভিউ অ্যাসিস্ট্যান্টরা ডালাস থেকে কাজ করছিলেন তাঁরা। ম্যাচ চলাকালীন দেখা যায়, হাতে বিশেষ একটি ইঙ্গিত করছেন শন। প্রসঙ্গত, ২০১৯ সালে হাতের ওই ইঙ্গিতটিকে ঘৃণার চিহ্ন বলে অভিহিত করে নিউ ইয়র্কের অ্যান্টি ডিফেমেশন লিগ।

FIFA World Cup 2026: Referee allegedly made a racist gesture
বর্ণবিদ্বেষী অঙ্গভঙ্গি রেফারির।

এবার ফেয়ার নেটওয়ার্ক নামে একটি সংস্থার তরফ থেকে অভিযোগ তোলা হয়েছে শনের বিরুদ্ধে। তাদের বিবৃতিতে বলা হয়, ‘বিশেষজ্ঞদের মতে ওই বিশেষ অঙ্গভঙ্গি আসলে শ্বেতাঙ্গ আধিপত্যকে বোঝায়। নব্য নাৎসিবাদের সঙ্গেও জড়িয়ে রয়েছে এই বিশেষ ভঙ্গি। তাই আমরা মনে করি, এমন রেফারির আর কোনও ভূমিকা থাকা উচিত নয় এই বিশ্বকাপে।’ উল্লেখ্য, এই ফেয়ার নেটওয়ার্ক দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছে ফিফা এবং উয়েফার সঙ্গে। বর্ণবিদ্বেষী মন্তব্য এবং আচার আচরণের দিকে খেয়াল রাখা এই সংস্থাটির কাজ। তবে গোটা বিষয়টি নিয়ে অস্ট্রেলিয়ার রেফারি সংগঠন বা ফিফা কেউই মুখ খোলেনি।

উল্লেখ্য, আফ্রিকার অন্যতম সেরা রেফারি হিসাবে স্বীকৃতি পাওয়া সোমালিয়ার রেফারি ওমর আবদুলকাদির আর্তানকে আমেরিকায় প্রবেশ করতে দেওয়া হয়নি। সেটা স্রেফ রাজনৈতিক কারণেই, এমনটা মনে করছে ফুটবলমহলের একটা বড় অংশ। ওমরকে যদি বিশ্বকাপে দায়িত্ব পালন করতে না দেওয়া হয়, তাহলে বর্ণবিদ্বেষী ইঙ্গিত করা শনকে কেন কাজের সুযোগ দেওয়া হবে? যদিও অনেকের মতে, শন আসলে খেলাচ্ছলে এই ইঙ্গিত করেছেন। তবে তাতেও বিতর্ক থামছে না।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন