সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার এসিএল টু’য়ের গ্রুপ বিন্যাস প্রকাশিত হয়েছে। সেখানে একই গ্রুপে রয়েছে এফসি গোয়া এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল আল নাসের। অর্থাৎ এসিএল টু খেলতে গোয়ায় আসবে রোনাল্ডোর দল। তবে আল নাসেরের চুক্তি অনুযায়ী, পর্তুগিজ মহাতারকা নিজে ভারতে খেলতে আসবেন না। অন্যদিকে, মোহনবাগানের গ্রুপে রয়েছে অপেক্ষাকৃত অনামী প্রতিপক্ষরা।
শুক্রবার সকালে এসিএল টু’য়ের গ্রুপ বিন্যাস প্রকাশিত হয়েছে। সেখানে গ্রুপ সি’তে রয়েছে মোহনবাগান। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’য়ের গ্রুপ পর্বে মোহনবাগান খেলবে ইরানের সেপাহান এসসি, জর্ডনের আল হুসেইন ও তুর্কমেনিস্তানের আহাল এফসির বিরুদ্ধে। হোম এবং অ্যাওয়ে ম্যাচ খেলবে প্রত্যেক দল। অন্যদিকে গ্রুপ ডি’তে রয়েছে এফসি গোয়া। ওই গ্রুপে আল নাসের ছাড়াও রয়েছে আল জাওরা এসসি এবং এফসি ইস্তিকলোল।
প্রসঙ্গত, গতবছর এসিএল ২-এ স্বপ্নভঙ্গ হয়েছিল সবুজ-মেরুন ব্রিগেডের। মোহনবাগানের প্রথম ম্যাচ ছিল রাভশানের বিরুদ্ধে। সেই ম্যাচ ড্র হয়। ঘরের মাঠের ম্যাচের পর ইরানে ট্রাক্টরের সঙ্গে ম্যাচ খেলতে যাওয়ার কথা ছিল। কিন্তু তার মাঝেই উত্তপ্ত হয়ে যায় সেদেশের পরিস্থিতি। ম্যাচের আগের দিনই ইজরায়েলকে লক্ষ্য করে কয়েকশো ব্যালেস্টিক মিসাইল ছুঁড়ল ইরান। যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তার অভাবে ইরানে খেলতে যেতে পারেনি সবুজ-মেরুন ব্রিগেড।
The #ACLTwo Group Stage Draw reveals the path towards supremacy for 3️⃣2️⃣ sides! pic.twitter.com/PIX3gSIjFp
— #ACLElite | #ACLTwo (@TheAFCCL) August 15, 2025
আগামী এসিএল টু’য়ের গ্রুপ পর্ব শুরু হবে ১৬ সেপ্টেম্বর থেকে। এই পর্বে রাউন্ড রবিন লিগের মাধ্যমে হোম এবং অ্যাওয়ে ম্যাচ খেলবে প্রত্যেক ক্লাব। ২৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এই পর্ব। নকআউট পর্বের খেলা শুরু হবে ২০২৬ থেকে। টুর্নামেন্টের ফাইনাল আগামী বছর ১৬ মে।
সর্বশেষ খবর
-
মূলস্রোতের স্কুলে পড়বে দিব্যাঙ্গ শিশুরাও! পরিকাঠামো উন্নয়নে নজর রাজ্যের
-
ষষ্ঠ বিদেশি সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল, এক বছরের জন্য লাল-হলুদে আইভোরি কোস্টের স্ট্রাইকার
-
ফুচকার লোভ দেখিয়ে নাবালিকাকে ‘ব্যাড টাচ’! গ্রেপ্তার প্রতিবেশী ‘দাদু’, উত্তরপাড়ায় হুলস্থুল
-
চূড়ান্ত হয়ে গেল কলকাতা লিগের ডার্বির দিনক্ষণ, বারাসতে মুখোমুখি হবে মোহন-ইস্ট
-
বুধে বালুরঘাটে সুকান্তের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মুখ্যমন্ত্রী, মেনুতে থাকছে কোন বিশেষ মাছ?