Argentina

মার্কিন মুলুকে কোটি কোটি ডলারের লেনদেন মেসিদের! হিসাব বহির্ভূত ব্যয়ের তদন্তে এফবিআই

বিশ্বকাপটা আর্জেন্টিনাকেই দিয়ে দেওয়া হোক! হাড্ডাহাড্ডি ম্যাচ হারের পর মিশরের কোচ এমন বিস্ফোরক মন্তব্য করেছেন। সেই ম্যাচের পরদিনই প্রকাশ্যে এল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরাট আর্থিক দুর্নীতি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ২০:৪৫

options
link
মার্কিন মুলুকে কোটি কোটি ডলারের লেনদেন মেসিদের! হিসাব বহির্ভূত ব্যয়ের তদন্তে এফবিআই
আর্জেন্টিনার সংবাদপত্র লা নাসিওঁ সূত্রে খবর, গত কয়েকমাস ধরে তারা প্রচুর নথিপত্র খতিয়ে দেখেছে।

বিশ্বকাপটা আর্জেন্টিনাকেই (Argentina) দিয়ে দেওয়া হোক! হাড্ডাহাড্ডি ম্যাচ হারের পর মিশরের কোচ এমন বিস্ফোরক মন্তব্য করেছেন। সেই ম্যাচের পরদিনই প্রকাশ্যে এল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরাট আর্থিক দুর্নীতি। সূত্রের খবর, প্রেসিডেন্ট ক্লদ তাপিয়ার নেতৃত্বে বড়সড় আর্থিক তছরুপ চলেছে লিওনেল মেসির দেশে। সেই অর্থে বেশ কিছু অপরাধও সংগঠিত হয়ে থাকতে পারে বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই ফুটবল সংস্থার বিরুদ্ধে শুরু হয়েছে এফবিআই তদন্ত।

Advertisement

আর্জেন্টিনার সংবাদপত্র লা নাসিওঁ সূত্রে খবর, গত কয়েকমাস ধরে তারা প্রচুর নথিপত্র খতিয়ে দেখেছে। সেখানে উল্লেখ রয়েছে তুরপ্রোদএন্টার এলএলসি নামে এক মার্কিন সংস্থার নাম, যারা আর্জেন্টাইন সংস্থার আর্থিক বিষয়গুলি দেখাশোনা করে। জানা গিয়েছে, দুই রাজনৈতিক নেতা ২০২৫ সালের শেষ থেকে কয়েকমাস ধরে কোটি কোটি ডলার লেনদেন করেছেন। মার্কিন মুলুকের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে এই লেনদেন হয়েছে। সেই অ্যাকাউন্টগুলি থেকে অন্তত ২৬ কোটি ডলার পেয়েছে তুরপ্রোদএন্টার এলএলসি, এমনটাই সূত্রের খবর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শুধু তাই নয়, প্রায় ৬ কোটি ডলার একাধিক সংস্থার মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের এই বিপুল ব্যয় কেন, জানা যায়নি। যেহেতু মার্কিন ব্যাঙ্কের মাধ্যমে লেনদেন হয়েছে, সেকারণেই ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নেমেছে এফবিআই। তাদের অনুমান, এই অর্থের মাধ্যমে কোনও অপরাধ হয়ে থাকতে পারে। উল্লেখ্য, ক্লদ তাপিয়ার বিরুদ্ধে ইতিমধ্যেই রয়েছে একঝাঁক অভিযোগ। কর ফাঁকির মামলায় তিনি অন্যতম অভিযুক্ত।

Advertisement

প্রসঙ্গত, চলতি বিশ্বকাপে সব ম্যাচেই জিতেছে আর্জেন্টিনা। মেসিদের বিরুদ্ধে পক্ষপাত করছে ফিফা, সেই অভিযোগে সরব ফুটবলমহলের একটা বড় অংশ। আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর মিশর কোচ হোসেম হাসান বলেন, “জোচ্চুরি করে আমাদের হারানো হয়েছে। আর্জেন্টিনাকে বিশ্বকাপ দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে ফিফা। আরও একটি বিশ্বকাপ জেতার জন্য ওদের শুভেচ্ছা! ফিফা ওদের বিশ্বকাপটা দিয়ে দিলেই পারে!” এহেন বিতর্কের মাঝেই বড়সড় বিতর্কে জড়াল মেসির দেশের ফুটবল অ্যাসোসিয়েশন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.