সমাপ্ত হল বেঙ্গল সুপার লিগের প্রথম সংস্করণ। ফাইনালও হল জমজমাট। কল্যাণী স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন হল হাওড়া হুগলি ওয়ারিয়ার্স। ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে ৩-২ গোলে জেএইচআর রয়্যাল সিটিকে হারাল হাওড়া-হুগলি। কোচের দায়িত্ব নিয়েই দলকে চ্যাম্পিয়ন করালেন জোসে ব্যারেটো। ম্যাচের পর গোটা মাঠ কাঁধে চেপে ঘুরলেন তিনি।
আরও পড়ুন:
বিএসএলের সেমিফাইনালে নর্থ ২৪ পরগনাকে হারিয়েছিল জেএইচআর রয়্যাল সিটি। অন্যদিকে সুন্দরবনকে হারিয়ে ফাইনালে উঠেছিল হাওড়া-হুগলি ওয়ারিয়ার্স। লিগ টেবিলে দু’টি দল প্রথম দু’টি স্থানে ছিল। ফলে ফাইনালেও যে হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, তা একপ্রকার নিশ্চিত ছিল। হলও তাই।
প্রথমে এগিয়ে গিয়েছিল ব্যারেটোর দল। ৩৩ মিনিটে গোল করেন সেইলা। কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে সমতা ফেরান কিসকু। ৫৮ মিনিটে হাওড়া-হুগলিকে এগিয়ে দেন দীপ গায়েন। কিন্তু তারপরই বড়সড় ধাক্কা। রয়্যাল সিটির গোলকিপার সৌরভ সামন্তর সঙ্গে সংঘর্ষে মারাত্মক চোট পান দীপ। আগের ম্যাচেও সেরা হয়েছিলেন দীপ। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এখন ভালো আছেন তিনি। এদিকে ক্রমাগত চাপ বাড়াতে থাকে রয়্যাল সিটি। ম্যাচ তখন প্রায় শেষের মুখে। ২-১ ব্যবধানে জয় থেকে কিছু সময় দূরে হাওড়া-হুগলি। কিন্তু ৯২ মিনিটে রয়্যাল সিটিকে সমতায় ফেরান সুমিত।
নির্ধারিত সময়ে ২-২ ব্যবধানে ড্র হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। একটা সময় মনে হচ্ছিল ম্যাচ সম্ভবত টাইব্রেকারে গড়াবে। আর তখনই চমক। ম্যাচের বয়স তখন ১১৮ মিনিট। সেই সময়ে হাওড়া-হুগলির জন্য জয়সূচক গোলটি এনে দেন কৌস্তভ। ৩-২ গোলে জিতে প্রথম বেঙ্গল সুপার লিগ জিতল হাওড়া-হুগলি ওয়ারিয়ার্স।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘টক্সিক’ যশের সঙ্গে যৌনদৃশ্যে ঝড় কিয়ারার! ‘কেমন স্বামী, সামলাতে পারেন না?’, খোঁটা শুনলেন সিদ্ধার্থ
-
মাটির বাড়ি চাপা পড়ে মৃত্যু দাদু-দিদার, প্রাণে বেঁচেও ‘অনাথ’ কিশোরের আর্তনাদ, ‘তখনও বেঁচে ছিল’
-
পরকীয়া নয়, বর্তমানে সম্পর্ক ভাঙার নেপথ্যে নতুন শত্রু! জানাচ্ছে সমীক্ষা
-
ট্রেন বা স্টেশন নোংরা করলে জরিমানা ১০০০ টাকা! আর কোন নিয়মভঙ্গে গুনতে হবে মোটা টাকা?
-
মিলে গেল বাইবেলের বর্ণনা, ২ হাজার বছর পরে মিলল যিশুর কবর!