অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের ছোটরা। তার জন্য ভারত-পাক মহারণ শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হল না। ৩৩.৩ ওভারেই ঠিক হয়ে গেল ছোটদের বিশ্বকাপের সেমিতে খেলবে জুনিয়র টিম ইন্ডিয়া। গ্রুপ ২ থেকে নেট রান রেটের বিচারে সেমিফাইনালে চলে গেল বৈভব সূর্যবংশীরা। বুলাওয়েতে সুপার সিক্সের ম্যাচে শেষ পর্যন্ত পাকিস্তান হারল ৫৮ রানে। তবে এর মধ্যেও দুশ্চিন্তা রইল বৈভব, আয়ুষ মাত্রেদের রানখরা নিয়ে।
রবিবারের ম্যাচের আগে সুবিধাজনক জায়গায় ছিল ভারত। ৩ ম্যাচে বৈভবদের পয়েন্ট ছিল ৬। সমসংখ্যক পাকিস্তানের পয়েন্ট ৪। পাকিস্তান জিতলেও দু’দলের পয়েন্ট সমান হবে। এই ম্যাচের আগে ভারতের নেট রান রেট ছিল ৩.৩৩৭, পাকিস্তানের ১.৪৮৪। এই অবস্থায় রান তাড়া করতে নেমে ৩৩.৩ ওভারের মধ্যে ম্যাচ জিততে পারলে সেমির টিকিট হাতে পেত তারা। ভারতের ২৫৩ রানের জবাবে ওই নির্ধারিত সময়ের মধ্যে পাকিস্তানের রান ৪ উইকেট হারিয়ে ১৬৭। সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান।
আরও পড়ুন:
তবে পাকিস্তানকে সুবিধাজনক পরিস্থিতিতে এনে দিয়েছিল বোলাররা। বৈভব ২২ বলে ৩০ রান করে। অধিনায়ক আয়ুষ খাতা খুলতে পারেনি। পরপর চার বলে ৩ উইকেট পড়ে যাওয়ার প্রবল চাপে ছিল ছোটরা। তবে সেখান থেকে ভারতকে ভরসা দেন বেদান্ত ত্রিবেদী। ৯৮ বলে ৬৮ রান করে সে। বিহান মালহোত্রা, অভিজ্ঞান কুণ্ডুরা রান পায়নি। শেষের দিকে কণিষ্ক চৌহান ও খিলান প্যাটেলের ব্যাটে শেষ পর্যন্ত ২৫২ রান করে ভারত। পাকিস্তানের আবদুল সুভান ৩৩ রান দিয়ে ৩ উইকেট পায়।
জবাবে আঁটসাঁট বোলিং করে ভারতের হেনিল প্যাটেল, অম্বরীশরা। পাকিস্তানকে জিততে হলে ৭-র উপর রান রেটে ব্যাট করতে হত। ভারতের বোলারদের সামনে সেটা পারেনি উসমান খানরা। হামজা জাহুর ৪২ রান করে। অন্যদিকে উসমান ৬৬ রান করে। কিন্তু যে গতিতে রান তোলার কথা, সেই মরিয়া ভাব দেখা যায়নি। ভারতীয় বোলাররাও তাদের কাজ কঠিন করে দেয়। সব মিলিয়ে নির্ধারিত ওভারের মধ্যে ভারতকে ছাপিয়ে যেতে পারেনি তারা। আর শেষ পর্যন্ত তাদের ইনিংস গুটিয়ে যায় ১৯৪ রানে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!
-
রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা! ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’, কড়া বার্তা শুভেন্দুর
-
হাতে হাত, রংমিলান্তি পোশাক, ফের একফ্রেমে রাজ-শুভশ্রীকে দেখে শান্তি ভক্তদের