Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
বিশ্বকাপ বিতর্ক
T20 World Cup

বিশ্বকাপে বাদ সঞ্জু? গম্ভীরদের সিদ্ধান্তে তুঙ্গে জল্পনা, মুখ খুললেন সূর্যও

নিউজিল্যান্ড সিরিজে ব্যাট হাতে একেবারেই রান পাননি সঞ্জু। কিন্তু তাঁর প্রবল প্রতিপক্ষ ঈশান কিষান ঝোড়ো সেঞ্চুরি হাঁকিয়েছেন। প্রশ্ন উঠছে, সঞ্জু স্যামসনের বাদ পড়াটা কি একেবারে নিশ্চিত হয়ে গেল?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৬, ২১:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৬, ২১:১৫

options
link
বিশ্বকাপে বাদ সঞ্জু? গম্ভীরদের সিদ্ধান্তে তুঙ্গে জল্পনা, মুখ খুললেন সূর্যও zoom
প্রথম একাদশ থেকে সঞ্জু স্যামসনের বাদ পড়াটা কি একেবারে নিশ্চিত হয়ে গেল? ফাইল ছবি।

টি-২০ বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র ছ’দিন। প্রস্তুতি সিরিজ সেরে ফেলেছে গতবারের চ্যাম্পিয়ন ভারত। সেই সিরিজ দেখেই প্রশ্ন উঠছে, প্রথম একাদশ থেকে সঞ্জু স্যামসনের বাদ পড়াটা কি একেবারে নিশ্চিত হয়ে গেল? নিউজিল্যান্ড সিরিজে ব্যাট হাতে একেবারেই রান পাননি। কিন্তু তাঁর প্রবল প্রতিপক্ষ ঈশান কিষান ঝোড়ো সেঞ্চুরি হাঁকিয়েছেন। এমনকি নেমে পড়েছেন কিপিং গ্লাভস হাতেও। তবে গোটা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অধিনায়ক সূর্যকুমার যাদব স্বয়ং।

শনিবার ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচ। সেই ম্যাচে ঝোড়ো সেঞ্চুরি করেন ঈশান। অন্যদিকে প্রথম একাদশে জায়গা টলমল করতে থাকা সঞ্জুর সংগ্রহ মাত্র ৬ রান। এখানেই শেষ নয়। নিউজিল্যান্ড ইনিংস শুরু হওয়ার সময়ে দেখা যায়, সঞ্জুর বদলে উইকেটকিপিং করছেন ঈশান। তখন থেকেই ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন জাগে, তাহলে কি দীর্ঘদিন পরে জাতীয় দলে ফিরেই বিশ্বকাপের প্রথম একাদশে নিজের জায়গাটা পাকা করে ফেললেন ঈশান? আর সঞ্জুকে থাকতে হবে বেঞ্চেই?

Advertisement

ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হতেই সূর্যকে এই নিয়ে প্রশ্ন করা হয়। কিন্তু ভারত অধিনায়ক একেবারে বিতর্ক এড়িয়ে গিয়ে জবাব দেন। তাঁর কথায়, ‘‘তিলক বর্মা না থাকায় সিরিজ়ের শুরু থেকেই দু’জন কিপার খেলছিল। আমরা সিরিজ়ের আগেই ঠিক করেছিলাম তিনটে ম্যাচে সঞ্জু এবং দুটো ম্যাচে ঈশান কিপিং করবে। আগের ম্যাচে চোটের কারণে ঈশান খেলতে পারেনি। এই ম্যাচে ওর কিপিং করার কথা আগে থেকেই ঠিক ছিল।’’ যদিও ক্রিকেটপ্রেমীদের অনেকেই এই যুক্তি মানতে নারাজ।

বিশ্বকাপের প্রস্তুতি সিরিজে সঞ্জু ‘ডাহা ফেল’। পাঁচটি ম্যাচ খেলে মাত্র ৪৬ রান এসেছে তাঁর ব্যাট থেকে। কিন্তু একটা সময়ে বোর্ডের কাছে ‘অবাধ্য’ ঈশান দুরন্তভাবে কামব্যাক করেছেন। বিশ্বকাপের স্কোয়াডে তাঁকে রাখা হয়েছে। এই সিরিজ থেকে তিলক বর্মা ছিটকে যাওয়ায় খেলার সুযোগ পান। সেঞ্চুরি-সহ তিনি ২১৫ রান করেছেন এই সিরিজে। প্রথম একাদশে সুযোগ পাওয়ার যোগ্য দাবিদার হয়ে উঠেছেন। সূর্য জানান, বিশ্বকাপে তিলককে পাওয়া নিয়ে তাঁরা আশাবাদী। তাহলে কি তিলকের সঙ্গে ঈশানকে রেখেই সাজানো হবে প্রথম একাদশ?

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.