আসন্ন বিশ্বকাপের (FIFA World Cup 2026) ঠিক আগেই কপালে দুশ্চিন্তার ভাঁজ ব্রাজিলিয়ান কোচ কার্লো আন্সেলোত্তির। ব্রাজিলের তরুণ তারকা এস্তেভাও হ্যামস্ট্রিংয়ে মারাত্মক চোট পেয়েছেন। সংবাদমাধ্যম সূত্রে খবর, এস্তেভাওয়ের পক্ষে বিশ্বকাপের আগে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠা কার্যত অসম্ভব।
আরও পড়ুন:
উল্লেখ্য, ইপিএলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে খেলার সময় চেলসির এই তারকা উরুর পেশিতে চোট পেয়েছিলেন। মাত্র ১৬ মিনিট তিনি মাঠে ছিলেন। ম্যান ইউনাইটেডের বিপক্ষে চোট কাটিয়ে নেমেছিলেন। কিন্তু নেমেই ফের পায়ের পেশিতে চোট পান। এর আগে চোটের জন্য ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজিল কোচ আন্সেলোত্তি তাঁকে দলে রাখেননি। কিন্তু সুস্থ হয়ে মাঠে ফিরতেই ফের চোট পেয়ে বসেছেন।
সংবাদসংস্থা জানাচ্ছে, এস্তেভাওয়ের পায়ের পেশিতে ‘গ্রেড ফোর টিয়ার’ হয়েছে। এই ধরনের চোট সারতে অন্তত চার মাস সময় লাগে। ফলে বিশ্বকাপের আগে তাঁর পক্ষে সুস্থ হয়ে ওঠা কঠিন। এস্তেভাও যদি বিশ্বকাপে খেলতে না পারেন, তা হলে আন্সেলোত্তির সমস্যা আরও বাড়বে। কারণ, এস্তেভাওকে রেখেই বিশ্বকাপ দল গঠনের পরিকল্পনা করেছিলেন ব্রাজিল কোচ। তবে এস্তেভাওয়ের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, চোটের যা পরিস্থিতি তাতে বিশ্বকাপের আগেই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। যদিও আন্সেলোত্তি তাঁকে রেখে দল ঘোষণা করবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। জানা গিয়েছে, আন্সেলোত্তি বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করবেন ১৮ মে।
এদিকে, টানা ব্যর্থতার কারণে চেলসির কোচ লিয়াম রোজানিওরকে বরখাস্ত করা হয়েছে। বুধবার ক্লাবের পক্ষ থেকে একথা জানানো হয়েছে। গত জানুয়ারিতে চেলসির কোচের দায়িত্বভার গ্রহণ করেছিলেন লিয়াম।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘উনি দাঙ্গা থেকে বাঁচিয়েছেন’, অপরূপার ধৃত স্বামীকে পুলিশ ভ্যানে তুলতেই রিষড়ায় জনবিক্ষোভ
-
‘ডিম ছোড়ার সংস্কৃতি চললে দেশের সামনে চুনকালি পড়বে’, ফের কর্মীদের সতর্কবার্তা শমীকের
-
দাম্পত্যে প্রেম চাইলে লাল, পড়াশোনায় সবুজ, বাস্তুমতে পর্দা বাছার অমোঘ টোটকা জানেন?
-
রানাঘাট পুরসভাও হাতছাড়া তৃণমূলের, চেয়ারম্যান-সহ পদত্যাগ ১৩ কাউন্সিলরের, দায়িত্বে কে?
-
‘ভুয়ো এসটি সার্টিফিকেট যারা নিয়েছে ও দিয়েছে, গ্রেপ্তার হবে’, হুল দিবসে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর