গোটা বিশ্বের ভক্তকুলকে কাঁদিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন লিওনেল মেসি (Lionel Messi Retirement)। আর্জেন্টিনার নীল সাদা জার্সিতে তাঁকে আর খেলতে দেখা যাবে না। ইতিমধ্যেও লিওকে নিয়ে বহু আবেগঘন বার্তা দিয়েছে প্রাক্তন-বর্তমান ফুটবলাররা। কিন্তু তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) কী বলছেন? কেরিয়ারের দীর্ঘ প্রতিদ্বন্দিতা থেমে যাওয়ার পর কেমন লাগছে পর্তুগিজ মহাতারকার?
আরও পড়ুন:
ঠিক দশ বছর আগে আচমকাই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছিলেন মেসি। কোপা আমেরিকা ফাইনালে চিলির কাছে আর্জেন্টিনার হারের পরে চোখে জল নিয়ে মেসি জানিয়েছিলেন, নীল-সাদা জার্সিতে আর খেলবেন না। তারপর অবশ্য অবসর ভেঙে রাজার মতো প্রত্যাবর্তন। কোপা আমেরিকা তো বটেই, আর্জেন্টিনাকে বিশ্বকাপও এনে দিয়েছেন লিও মেসি। আবার অবসর নিয়েছেন তিনি। তবে এবার আর অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফিরবেন না মেসি, এমনটাই মত ফুটবলমহলের।
মেসি অবসর নিলেও রোনাল্ডো এখনও পর্তুগালের জার্সিতে খেলা চালিয়ে যাবেন। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বীর বিদায়ে কী বলছেন তিনি? নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে সিআর সেভেনের একটি প্রতিক্রিয়া। যেখানে তিনি বলছেন, “মেসি খুব কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছে, সেটা সকলের বোঝা উচিত। হার বা হতাশা মেনে নিতে ও অভ্যস্ত নয়। দ্বিতীয় হওয়াটাও মেনে নিতে পারে না। মনে রাখতে হবে, পেনাল্টি মিস করা মানে কেউ খারাপ খেলোয়াড় হয়ে যায় না। মেসির চোখে জল দেখলে কষ্ট হয়।”
রোনাল্ডো কি সত্যিই একথা বলেছেন? উত্তরটা ‘হ্যাঁ’। তবে সিআর সেভেন এই মন্তব্য করেছিলেন ১০ বছর আগে। সোমবার মেসির অবসর ঘোষণার পরে এখনও কিছু বলেননি রোনাল্ডো। মাঠে তাঁদের প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মাঠের বাইরে বেশ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল দুই কিংবদন্তি ফুটবলারের মধ্যে। সিআর সেভেন এখনও মুখ না খুললেও আর্জেন্টিনা দলের সতীর্থরা কৃতজ্ঞতা স্বীকার করছেন মেসির কাছে। প্রাক্তন সতীর্থ ডি মারিয়া-জাভিও বিদায়বার্তা জানিয়েছেন। উল্লেখ্য, মেসি স্পেনের হয়েও ফুটবল খেলতে পারতেন। কিন্তু তিনি বেছে নেন জন্মভূমি আর্জেন্টিনাকেই। সেকারণে বিদায়বেলায় মেসিকে কৃতজ্ঞতা জানিয়েছেন আর্জেন্টিনার ফুটবলারর।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মূলস্রোতের স্কুলে পড়বে দিব্যাঙ্গ শিশুরাও! পরিকাঠামো উন্নয়নে নজর রাজ্যের
-
ষষ্ঠ বিদেশি সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল, এক বছরের জন্য লাল-হলুদে আইভোরি কোস্টের স্ট্রাইকার
-
ফুচকার লোভ দেখিয়ে নাবালিকাকে ‘ব্যাড টাচ’! গ্রেপ্তার প্রতিবেশী ‘দাদু’, উত্তরপাড়ায় হুলস্থুল
-
চূড়ান্ত হয়ে গেল কলকাতা লিগের ডার্বির দিনক্ষণ, বারাসতে মুখোমুখি হবে মোহন-ইস্ট
-
বুধে বালুরঘাটে সুকান্তের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মুখ্যমন্ত্রী, মেনুতে থাকছে কোন বিশেষ মাছ?