সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের একবার মন জিতলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। এবার এক দৃষ্টিহীন মহিলা সমর্থকের সঙ্গে ছবি তুলে ফের সমর্থকদের মন অনায়াসে জিতলেন আল নাসেরের (AL Nassr FC) মহাতারকা। সেই ভিডিও ভাইরাল হতে একেবারেই সময় লাগেনি।
এমন দৃশ্য দেখা গেল সৌদি লিগে আল নাসেরের হয়ে হ্যাটট্রিক করার পরে। খেলার শেষে সমর্থকদের সেলিব্রেশনের মধ্যে দিয়ে রোনাল্ডো বাড়ি ফিরছিলেন গাড়ি করে। সেই সময় দেখেন এক দৃষ্টিহীন কিশোরী তাঁর নাম ধরে উচ্ছ্বাস দেখাচ্ছেন। তিনি গাড়ি থেকে নেমে গাল টিপে আদর করেন ওই বিশেষভাবে সক্ষম কিশোরীকে। খেলার সময় দেখা গিয়েছে গ্যালারি থেকে সমানে রোনাল্ডোর নাম করে চিৎকার করছিল মেয়েটি। সেও ভাবতে পারেনি খেলা শেষে তার হিরো সামনে হাজির হয়ে ছবি তুলবেন। দেবেন সই করা একটি বল ও জার্সিও।
[আরও পড়ুন: যুবভারতীতে নর্থ-ইস্ট সমর্থকদের বর্ণবিদ্বেষী আক্রমণ, অশ্লীল অঙ্গভঙ্গী! কাঠগড়ায় ইস্টবেঙ্গল সমর্থকরা]
A wonderful clip of Cristiano Ronaldo with a blind Christian fangirl 💛
— Dino (@PepsiEra) August 26, 2023
আপ্লুত কিশোরী তাঁর হিরো রোনাল্ডোকে বলেছেন, ‘আমি তোমার সবচেয়ে বড় ফ্যান।’কিশোরীকে জড়িয়ে ধরে রোনাল্ডোও পালটা বলেছেন, ‘আজ মনে হয় তোমার জন্যই ভাগ্যের সাহায্য পেয়েছিলাম, তাই নজির গড়তে পেরেছি।’ এত বড় তারকা হয়েও মনটা যে ফুলের মতো, সেটি আরও একবার প্রমাণ করলেন গোলার্ধের নামী তারকা।
সৌদি প্রো লিগে আল ফাতের বিরুদ্ধে ৫-০ গোলে জেতে আল নাসের। হ্যাটট্রিক করেন রোনাল্ডো। সেই ম্যাচে হ্যাটট্রিক করে রেকর্ডও গড়েছেন তিনি। তিনি প্রতি ম্যাচেই নিজেকে ছাপিয়ে যাচ্ছেন। দুই ম্যাচে ৫টি গোল হয়ে গেল সিআর সেভেনের।
এদিন অবশ্য ম্যাচের বাইরে অন্যভাবেও খবরে চলে এলেন পর্তুগিজ তারকা। তিনি এবার মানবিক হয়ে ওই কিশোরীর আবেদনের পূর্ণ মর্যাদা দিয়েছেন। সেই ভিডিও নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে।
[আরও পড়ুন: মা-বাবার স্বপ্নপূরণ করেছেন আনন্দ মাহিন্দ্রা, বাঁধভাঙা উচ্ছ্বাস ‘বিস্ময় বালক’ প্রজ্ঞানন্দর]
সর্বশেষ খবর
-
‘পাঠানদের বলো চৌহান আসছে’, অজয় দেবগনের গর্জনে খেপে লাল ক্ষত্রিয় পরিষদ! বিতর্ক চরমে
-
সব হারিয়ে ভাঙল ঘুম! অত্যাচারে ঘরছাড়াদের আইনি সহায়তা দিতে শুরু ‘এক ডাকে অভিষেক’
-
বারবার নোটিসেও হয়নি কাজ! শালিমার স্টেশনের বাইরের বসতিতে বুলডোজার, এলাকায় বিক্ষোভ
-
সেদ্ধ করতে গিয়ে চিড় ধরছে ডিমের খোলায়, সমাধান করবে একটিমাত্র পাতিলেবু!
-
অ্যান্টিবায়োটিক আর আগের মতো কাজ করছে না! সাধারণ সংক্রমণও কেন হয়ে উঠছে ভয়ংকর?