East Bengal

ষষ্ঠ বিদেশি সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল, এক বছরের জন্য লাল-হলুদে আইভোরি কোস্টের স্ট্রাইকার

আইএফএ শিল্ড এবং আইএসএলের আগে নিজেদের আক্রমণভাগের শক্তি আরও বাড়িয়ে নিল ইস্টবেঙ্গল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৬, ২৩:৪৩

options
link
ষষ্ঠ বিদেশি সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল, এক বছরের জন্য লাল-হলুদে আইভোরি কোস্টের স্ট্রাইকার
ইস্টবেঙ্গলের নতুন বিদেশি লোবা। ফাইল ছবি।

আইএফএ শিল্ড এবং আইএসএলের আগে নিজেদের আক্রমণভাগের শক্তি আরও বাড়িয়ে নিল ইস্টবেঙ্গল। আইভোরি কোস্টের স্ট্রাইকার একে আর্নদ লোবাকে ষষ্ঠ বিদেশি হিসাবে সই করাল লাল-হলুদ শিবির। আইভোরি কোস্টের হয়ে অনূর্ধ্ব-২০ স্তর পর্যন্ত খেলেছেন লোবা। মাত্র ২৮ বছর বয়সি ওই স্ট্রাইকার বক্সে বিপক্ষের ত্রাস হয়ে উঠতে পারেন।

Advertisement

এমনিতে সময়টা বেশ ভালো যাচ্ছে ইস্টবেঙ্গলের। গত মরশুমে টানটান লড়াইয়ের পর আইএসএল জয়। এই মরশুমের শুরুতেই ডুরান্ড চ্যাম্পিয়ন, কলকাতা লিগেও ভালো ছন্দে দল। আক্রমণভাগের ফুটবলাররা বেশ ভালো ফর্মেই রয়েছেন। তবে আইএসএল, এএফসি কাপ, আইএফএ শিল্ড, সুপার কাপ, অনেকগুলি প্রতিযোগিতা একসঙ্গে খেলতে হবে লাল-হলুদ শিবিরকে। তাই মাঝমাঠ এবং আক্রমণভাগে গভীরতা বাড়ানো জরুরি। সে কারণেই লোবার মতো স্ট্রাইকার সই করানো।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রায় ৫ ফুট ১০ ইঞ্চির ওই স্ট্রাইকার শেষ খেলেছেন লিবিয়ার ক্লাব আল শুমার হয়ে। আইভোরি কোস্ট ছাড়াও মেক্সিকো এবং আমেরিকার একাধিক ক্লাবে খেলেছেন তিনি। ২০২১ সালে উত্তর আমেরিকার চ্যাম্পিয়ন্স লিগজয়ী দলের সদস্য ছিলেন লোবা। ইস্টবেঙ্গল সমর্থকরা দীর্ঘদিন ধরে আফ্রিকার কোনও দেশ থেকে স্ট্রাইকার আনার দাবি জানাচ্ছিলেন। সেই দাবিই পূরণ হল।

Advertisement

ডুরান্ড কাপে কার্যত মাত্র দু’জন বিদেশি নিয়ে খেলতে হয়েছে ইস্টবেঙ্গলকে। তবে আইএফএ শিল্ডে সেই পরিস্থিতি হবে না। মঙ্গলবার থেকেই অনুশীলন শুরু করেছেন জিভুলিচ, অনুশীলন করছেন ফার্নান্ডেজও। এফিয়ং এবং লোবা চলে এলে আইএসএলের অনুশীলন পুরো দমে শুরু করাতে পারবেন ইস্টবেঙ্গল কোচ। মিগুয়েলের অভাব যাতে কোনওভাবেই লাল-হলুদ অনুভব না করে সেটা নিশ্চিত করতে চাইছে লাল-হলুদ ম্যানেজমেন্ট।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.