FIFA World Cup 2026

নাবালককে যৌন হেনস্তার দায়ে বিশ্বকাপ থেকে বাদ, রহস্যজনকভাবে মৃত সেই ডাচ রেফারি

সব ঠিক থাকলে এতদিন বিশ্বকাপে খেলানোর কথা ছিল তাঁর। চলতি বিশ্বকাপে যে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি অর্থাৎ 'ভার' নিয়ে এত বিতর্ক, সেই ভার হিসাবে দায়িত্ব সামলানোর কথা ছিল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৪, ২০২৬, ১৯:৪৬

options
link
নাবালককে যৌন হেনস্তার দায়ে বিশ্বকাপ থেকে বাদ, রহস্যজনকভাবে মৃত সেই ডাচ রেফারি
ডাচ রেফারি রব ডিপেরিঙ্ক। ফাইল ছবি।

সব ঠিক থাকলে এতদিন বিশ্বকাপে (FIFA World Cup 2026) খেলানোর কথা ছিল তাঁর। চলতি বিশ্বকাপে যে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি অর্থাৎ ‘ভার’ নিয়ে এত বিতর্ক, সেই ভার হিসাবে দায়িত্ব সামলানোর কথা ছিল। সেসব তো হলই না। উলটে রহস্যজনকভাবে মৃত্যু হল নেদারল্যান্ডসের রেফারি রব ডিপেরিঙ্কের। তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৮ বছর।

Advertisement

৩৮ বছরের রব ডিপেরিঙ্ক নেদারল্যান্ডের অন্যতম সেরা রেফারি। ডাচ লিগে নিয়মিত রেফারিং করেন তিনি। এ ছাড়াও ইউরোর মতো মেগা টুর্নামেন্টে রেফারিং করেছেন। এবারের বিশ্বকাপের প্যানেলেও তিনি ছিলেন। কিন্তু গত মে মাসে এক নাবালককে যৌন হেনস্তার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। তাঁকে গ্রেপ্তার হতে হয়। শুরু হয় বিতর্ক। সেই বিতর্কের জেরেই পরে ফিফা মেগা টুর্নামেন্ট থেকে ডিপেরিঙ্কের নাম বাদ দিয়ে দেয়। তাৎপর্যপূর্ণভাবে পরে প্রমাণের অভাবে ওই রেফারির বিরুদ্ধে মামলাটি খারিজ হয়ে যায়। তিনি নিজেও দাবি করেন, তাঁকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিশ্বকাপ চলাকালীনই তাঁর মৃত্যু হল। মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি। তাতে রহস্য আরও বাড়ছে। ডাচ ফুটবল সংস্থা এক বিবৃতিতে বলেছে, ‘রব ডিপেরিঙ্কের মৃত্যুতে আমরা স্তম্ভিত ও গভীরভাবে শোকাহত। আমরা শুধু একজন অত্যন্ত সম্মানিত রেফারিকেই হারাইনি, বরং সর্বোপরি একজন নিবেদিতপ্রাণ সহকর্মীকেও হারিয়েছি।’ ফিফার তরফেও বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘সমগ্র ফুটবল বিশ্বের পক্ষ থেকে আমরা তাঁর পরিবার, বন্ধু ও ডাচ ফুটবল সংস্থার প্রতি আন্তরিক সমবেদনা জানাই। তাঁর আত্মার শান্তি কামনা করি।’

Advertisement

কিন্তু কেন ডিপেরিঙ্কের মৃত্যুর কারণ প্রকাশ করা হল না? সেটা রহস্য বাড়াচ্ছে। শোনা যাচ্ছে, ফিফার প্যানেল থেকে বাদ পরার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ৩৮ বছরের ওই রেফারি। মৃত্যুর সঙ্গে বিশ্বকাপে খেলানোর সুযোগ হারানোর কোনও সম্পর্ক আছে কিনা, সেটাই এখন মূল প্রশ্ন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.