বিতর্কের পর বিতর্ক! আর্জেন্টিনা-মিশর ম্যাচে এমনিতেই রেফারির সিদ্ধান্ত নিয়ে একরাশ বিতর্ক হয়েছে। এবার তার সঙ্গে জুড়ল বর্ণবিদ্বেষের অভিযোগ। ম্যাচের মধ্যে মিশরের কোচ হোসাম হাসান দু’হাত দিয়ে ‘এক্স’-এর ভঙ্গি করেন। যা সাধারণত ফুটবল মাঠে বর্ণবিদ্বেষী আক্রমণ হলে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। এরপর ঘটনায় নাম জড়ায় লিওনেল মেসিরও। কিন্তু বর্ণবিদ্বেষের অভিযোগ আনলেও রেফারি ব্যবস্থা নেননি। বরং কোচকেই হলুদ কার্ড দেখান।
আরও পড়ুন:
ম্যাচের শেষদিকে উত্তেজনা চরমে ছিল। একাধিকবার দু’দলের মধ্যে ঝামেলা বাঁধে। সেই সময় দেখা যায়, হাসানের উদ্দেশে মেসি কিছু একটা বলছেন। তারপরই কোচ দু’হাত তুলে ‘এক্স’-এর ভঙ্গি করেন। যার অর্থ তাঁর প্রতি বর্ণবিদ্বেষী আক্রমণ করেছেন কি না। তবে সত্যিই মেসি কোনও বিতর্কিত মন্তব্য করেছেন কি না, তা জানা যায়নি।
সাধারণত কেউ ‘এক্স’ ভঙ্গি করলে ফিফার নির্দেশে রেফারিরা তিনটি পদক্ষেপ নিতে বাধ্য। যেখানে প্রথমে ম্যাচ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তাতেও বর্ণবিদ্বেষী আক্রমণ চললে ম্যাচ পুরোপুরি বন্ধ। এমনকী ম্যাচ বাতিলও করা হতে পারে। অথচ এক্ষেত্রে রেফারি ফ্র্যাঙ্কোইস লেটেক্সিয়ার কোচকে হলুদ কার্ড দেখান। ঘটনা এখানেই শেষ নয়। ভাইরাল ভিডিওয় দেখা যায়, আর্জেন্টিনার ফুটবলার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার মুখ ঢেকে কথা বলেন। যেটাতে হলুদ কার্ড দেখানো উচিত। কিন্তু উলটে মিশরের সহকারী কোচকে প্রতিবাদের জন্য লাল কার্ড দেখান।
They didn’t show this on TV. #Messi started misbehaving with #Egypt coach pic.twitter.com/OmO9BJ6vYm
— 🇮🇳 Yogesh Kumar ਯੋਗੇਸ਼ ਕੁਮਾਰ (@igoy_k) July 8, 2026
ম্যাচের পর হাসান বলেন, “শুরু থেকেই আমাদের হারাতে উঠেপড়ে লেগেছিলেন রেফারি। গোটা ম্যাচ একপেশে খেলিয়ে গেলেন। ম্যাচে হার-জিত থাকে। কিন্তু যেভাবে আমাদের হারানো হল, মানা যায় না। আমরা হারিনি। জোচ্চুরি করে হারানো হয়েছে।’’ এরপরই যোগ করেন, ‘‘আর্জেন্টিনাকে আবার জেতাতে বদ্ধপরিকর ফিফা। মেসিকে দৌড়ে রাখতেই এত কিছু। চতুর্থবার ট্রফি জেতার জন্য এখন থেকেই ওদের অভিনন্দন।’’
Egypt players didn’t look happy with Messi after the match 👀 pic.twitter.com/ITfORz0jKR
— Cleverly 💐 (@Cleverlydey4u) July 7, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আর্জেন্টিনাকে ‘বাড়তি সুবিধা’, এবার রেফারিকে বিশ্বকাপ থেকে তাড়াবে ফিফা? হতে পারে তদন্ত
-
এ পৃথিবী হোক নারীর বাসযোগ্য… মেয়েদের সম্মানের পাঠ দিন ছোট থেকেই, সন্তানকে কী শেখাবেন?
-
বান্ধবীর বাবার ‘যৌন লালসা’র শিকার তরুণী, গ্রেপ্তার অভিযুক্ত
-
গুলির অবস্থান জানতে ডিজিটাল এক্স রে, ৩ সদস্যের নজরদারিতে বারুইপুরের প্রভাসের ময়নাতদন্ত
-
ভারতীয়দের বিপদ বাড়ছে? এইচ ১বি দুর্নীতিতে ট্রাম্পের ‘সন্দেহভাজন’ তালিকায় কগনিজ্যান্ট!