Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ২৩ আগস্ট ২০২৬
Jammu and Kashmir

৫ দিনে ৭ গ্রামজুড়ে চিরুনি তল্লাশি, অবশেষে খতম কাশ্মীরের শীর্ষ লস্কর জঙ্গি জাকির

গত শুক্রবার সোপিয়ান জেলায় এক ফলের বাগানে নিরাপত্তাবাহিনীর নজরদারি ক্যামেরায় দেখা গিয়েছিল দুই জঙ্গি জাকির ও লতিফকে। এরা দক্ষিণ কাশ্মীরের কুলগামের বাসিন্দা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ১৫:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ১৫:১৪

options
link
৫ দিনে ৭ গ্রামজুড়ে চিরুনি তল্লাশি, অবশেষে খতম কাশ্মীরের শীর্ষ লস্কর জঙ্গি জাকির zoom
ফাইল ছবি।
Advertisement

৫ দিন ধরে অভিযান, সোপিয়ানের ৭ গ্রাম জুড়ে চিরুনি তল্লাশির পর অবশেষে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হল লস্কর-ই-তইবার শীর্ষ কমান্ডার জাকির গানাইয়ের। জাকির সেই দুই জঙ্গির একজন যাকে গত ৩ জুলাই জঙ্গলে নিরাপত্তাবাহিনীর নজরদারি ক্যামেরায় দেখা গিয়েছিল। গোয়েন্দাদের হিট লিস্টে A++ ক্যাটাগরিতে থাকা এই জঙ্গি মৃতদেহ বুধবার উদ্ধার করা হয়েছে। যা জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযানে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার সোপিয়ান জেলায় এক ফলের বাগানে নিরাপত্তাবাহিনীর নজরদারি ক্যামেরায় দেখা গিয়েছিল দুই জঙ্গি জাকির ও লতিফকে। এরা দক্ষিণ কাশ্মীরের কুলগামের বাসিন্দা। দু’জনের খোঁজে গত ৫ দিন ধরে অভিযান চালাচ্ছিল যৌথবাহিনী। ওই অঞ্চলের ৭টি গ্রাম ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। নিরাপত্তা বাহিনী এলাকার একটি ফলের বাগানে ঢুকলে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা পালটা জবাব দেয় নিরাপত্তাবাহিনীও। কোনওভাবে যাতে জঙ্গিরা পালাতে না পারে সে জন্য সমস্ত পথ বন্ধ করার পাশাপাশি এলাকায় প্রচুর আলো লাগানো হয়।

Advertisement

জাকিরের মৃত্যুর পর দ্বিতীয় জঙ্গি লতিফ ভাটের খোঁজ চলছে। শীঘ্রই তাকে খুঁজে বের করা সম্ভব হবে বলে জানানো হয়েছে নিরাপত্তাবাহিনীর তরফে।

দীর্ঘ গুলির লড়াইয়ের পর অবশেষে জঙ্গি জাকিরের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। জাকিরের মৃত্যুর পর দ্বিতীয় জঙ্গি লতিফ ভাটের খোঁজ চলছে। শীঘ্রই তাকে খুঁজে বের করা সম্ভব হবে বলে জানানো হয়েছে নিরাপত্তাবাহিনীর তরফে। এদিকে পুলিশ সূত্রে জানা যাচ্ছে, জাকির ২০২৪ সালে লস্কর জঙ্গি সংগঠনে যোগ দেয়। কাশ্মীরে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল এই জঙ্গি। নিরাপত্তাবাহিনীর হিট লিস্টে A++ ক্যাটাগরিতে পড়ত জাকির। অন্যদিকে লতিফ গত বছর সংগঠনের সঙ্গে যুক্ত হয়।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.