বিশ্বকাপকে (FIFA World Cup 2026) ঘিরে আমেরিকা ও ইরানের মধ্যে ভিসা ও যাতায়াত বিধিনিষেধ নিয়ে উত্তেজনা ক্রমেই বাড়ছে। অভিযোগ উঠেছে, ম্যাচের জন্য মার্কিনভূমে গেলেও ইরান দলকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই দেশ ছাড়তে বলা হয়েছে। ফুটবলের অছিলায় জঙ্গি প্রবেশ করতে পারে, এই আশঙ্কা থেকেই এই পদক্ষেপ নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের দেশ।
আরও পড়ুন:
ইরানকে জানানো হয়েছে, তাদের ম্যাচের দিন সকালে আমেরিকা গিয়ে খেলা শেষ করেই আবার মেক্সিকোয় ফিরে যেতে হবে। মেক্সিকোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতও জানিয়েছেন, উত্তপ্ত পরিস্থিতির কারণে দলকে বলা হয়েছে, আমেরিকা গিয়ে ম্যাচ খেলে ২৪ ঘণ্টার মধ্যেই ফিরে যেতে। ইরান তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলবে লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে। এর মধ্যেই বিশ্বকাপকে সামনে রেখে ইরান দল ইতিমধ্যে মেক্সিকোয় পৌঁছে গিয়েছে।
ইরানের রাষ্ট্রদূত আবোলফাজি পাসানদিদেহ ভিসা জটিলতা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, “আমাদের সকালে পৌঁছতে হবে আমেরিকায়। একই দিনে ফিরে আসতে হবে।” তাঁর অভিযোগ, নিরাপত্তার অজুহাতে আমেরিকা ইচ্ছাকৃতভাবে ইরানের প্রতিনিধিদের যাতায়াত জটিল করে তুলছে। অন্যদিকে আমেরিকা জানিয়েছে, কোনওভাবে ইরান যাতে সে দেশে ‘জঙ্গি’ ঢুকিয়ে দিতে না পারে, সেই কারণেই ভিসা প্রক্রিয়ায় কড়াকড়ি।
টালবাহানার পর সম্প্রতি ইরানের ফুটবলারদের ভিসা দেওয়া হলেও এখনও দলের সাপোর্ট স্টাফ, প্রশাসক ও অন্যান্য সদস্যদের অনেকের ভিসা বাকি রয়েছে। বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ইরান শিবির। রবিবার স্থানীয় সময় সকালে মেক্সিকোর তিজুয়ানায় পৌঁছে যায় ইরান দল। সেখানে নেমে ভিসা ইস্যু নিয়ে ফের আমেরিকার সমালোচনা করেন দলের ডিফেন্ডার এহসান হাজসফি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর