আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে অভিষেক টেস্টেই জাত চেনালেন তরুণ বাঁহাতি স্পিনার মানব সুথার (Manav Suthar)। তৃতীয় দিনের সকালে মাত্র ৩৯ রান তুলতে তুলতেই আফগানিস্তান খোয়াল শেষ ৫ উইকেট। সবমিলিয়ে ১৫২ রানে অলআউট আফগান দল। প্রথম ইনিংসে ৪১২ রানের বিশাল লিড ভারতের। অধিনায়ক শুভমান গিল ফলো-অন করানোর সিদ্ধান্ত নেন।
আফগান ব্যাটিংকে কার্যত একাই ভেঙে দেন সুথার। ২২ ওভারে মাত্র ৩৩ রান দিয়ে ৬ উইকেট তুলে নিলেন। তৃতীয় দিনের সকালের ৫ উইকেটের মধ্যে ৩টিই তাঁর শিকার। বাকি দু’টি উইকেট প্রসিদ্ধ কৃষ্ণ ও ওয়াশিংটন সুন্দরের। আফগানদের হয়ে বলার মতো লড়াই করেন একমাত্র রহমত শাহ। তাঁর ব্যাট থেকে আসে ৬০ রান।
আরও পড়ুন:
এই পারফরম্যান্সের মাধ্যমে ইতিহাসেও জায়গা করে নিয়েছেন সুথার। তিনি টেস্ট অভিষেকে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়া ভারতের (India) দশম বোলার এবং সপ্তম স্পিনার। ৬ উইকেটে ৩৩ রানের বোলিং ফিগার ভারতীয়দের মধ্যে টেস্ট অভিষেকে তৃতীয় সেরা। তাঁর আগে রয়েছেন কেবল নরেন্দ্র হিরওয়ানি। ১৯৮৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চেন্নাই টেস্টে দুই ইনিংস মিলিয়ে তাঁর বোলিং পরিসংখ্যান ছিল যথাক্রমে ৬১/৮ এবং ৭৫/৮।
ভারতীয়দের টেস্ট অভিষেকে সেরা বোলিং পরিসংখ্যানের তালিকায় সুথারের পরেই রবিচন্দ্রন অশ্বিন (৬ উইকেটে ৪৭ রান), সৈয়দ আবিদ আলি (৬ উইকেটে ৫৫ রান) এবং দিলীপ দোশি (৬ উইকেটে ১০৩ রান)। শুধু বল হাতেই নয়, ব্যাট হাতেও অবদান রেখেছেন সুথার। প্রথম ইনিংসে ২৮ রান করেন তিনি। তাঁর পারফরম্যান্স দেখে অনেকেই তাঁকে ভবিষ্যতে রবীন্দ্র জাডেজার বিকল্প হিসাবে ভাবতে শুরু করেছেন। ৪১২ রানে পিছিয়ে ব্যাট করতে নেমে লাঞ্চের আগে আফগানিস্তান বিনা উইকেটে ১৮। টিম ইন্ডিয়ার লক্ষ্য থাকবে, তৃতীয় দিনেই জয় নিশ্চিত করা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ