FIFA World Cup 2026

‘মারাদোনা আজ বেঁচে থাকলে খুশি হত’, আবেগতাড়িত ছিয়াশির বিশ্বজয়ী গোলরক্ষক

ফাইনালে 'লা আলবিসেলেস্তে'র সামনে স্পেন। মেগা ম্যাচ জিতে লিওনেল মেসির আর্জেন্টিনা টানা দু'বার চ্যাম্পিয়ন হতে পারে কি না, সেটাই দেখার। 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০২৬, ১৪:৫৩

options
link
‘মারাদোনা আজ বেঁচে থাকলে খুশি হত’, আবেগতাড়িত ছিয়াশির বিশ্বজয়ী গোলরক্ষক
লিওনেল মেসির আর্জেন্টিনা টানা দু'বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। ছবি সংগৃহীত।

কানসাস ৪০ বছর আগে ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা এবং ইংল্যান্ড। ঐতিহাসিক ‘হ্যান্ড অফ গড’ ম্যাচে আর্জেন্টিনা ২-১ গোলে হারিয়েছিল ইংল্যান্ডকে। সেই একই ফলে বুধবার গভীর রাতে আরও একবার ইংল্যান্ডকে হারিয়েছে আর্জেন্টিনা। চল্লিশ বছর আগের সেই ম্যাচে আর্জেন্টিনার দুর্গের শেষ প্রহরী ছিলেন নেরি পম্পিদো। ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর উচ্ছ্বাসে ভাসছেন সেদেশের প্রাক্তন তারকা গোলরক্ষক।

Advertisement

পম্পিদো জানিয়েছেন, দিয়েগো মারাদানো আজ বেঁচে থাকলে ভীষণ খুশি হতেন। আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল দেখতে দেখতে তাঁর স্মৃতিতে বারবার ভেসে উঠছিল চল্লিশ বছর আগের ম্যাচটি। প্রাক্তন আর্জেন্টিনার গোলরক্ষক বলছিলেন, “অসাধারণ জয়। আর সবথেকে বড় কথা হল, ওই ম্যাচের যা ফলাফল হয়েছিল, এদিনও আমরা সেই ফলেই জিতলাম। আমরা আবার ফাইনালে। অভাবনীয় ব্যাপার।”

Advertisement
মারাদোনার সঙ্গে বিশ্বকাপ জয়ের আনন্দ ভাগ করে নিচ্ছেন পম্পিদো। ছবি সংগৃহীত।

পুরনো স্মৃতিগুলি যেন বারবার ফিরে আসছিল। চোখের সামনে এই জয় দেখতে পেরে আমি ভীষণ খুশি। দিয়েগো (মারাদোনা) থাকলে আজ প্রবল খুশি হত।” চল্লিশ বছর আগে ম্যাচটি মারাদোনার ‘হ্যান্ড অফ গড গোল’-এর কারণে বিখ্যাত হয়ে রয়েছে তেমনই সেই ম্যাচেই ফুটবল রাজপুত্র আরও একটি গোল করেছিলেন। যা ‘গোল অফ দ্য সেঞ্চুরি’ বলে খ্যাত।

Advertisement

নিজেদের অর্ধ থেকে বল ধরে একের পর এক ইংল্যান্ড ফুটলার-সহ গোলরক্ষককে কাটিয়ে অসাধারণ গোল করেছিলেন মারাদোনা। ইংল্যান্ডের হয়ে একটি গোল শোধ করেছিলেন গ্যারি লিনেকার। পরে সেই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় মারাদোনার আর্জেন্টিনা। উল্লেখ্য, ফাইনালে ‘লা আলবিসেলেস্তে’র সামনে স্পেন। মেগা ম্যাচ জিতে লিওনেল মেসির আর্জেন্টিনা টানা দু’বার চ্যাম্পিয়ন হতে পারে কি না, সেটাই দেখার। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.