ইতিহাস তৈরি করল ভারতীয় রেল। বৃহস্পতিবার দেশের প্রথম হাইড্রোজেন-চালিত ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রাথমিকভাবে হরিয়ানায় ৮৯ কিলোমিটার দূরত্বের জিন্দ-সোনিপত রুটে চলবে দূষণমুক্ত আধুনিক ইকো-ফ্রেন্ডলি প্রযুক্তির এই ট্রেন।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই প্রযুক্তিতে বিদ্যুৎ উৎপাদনের জন্য হাইড্রোজেন ফুয়েল সেল ব্যবহার করা হয়। ডিজেলচালিত ট্রেনগুলির তুলনায় এটি অনেক বেশি পরিবেশবান্ধব। বিশেষ প্রযুক্তির ব্যবহারে হাইড্রোজেন সংরক্ষণ ও রিফুয়েলিংয়ের সুবিধাও রয়েছে। উদ্বোধনের আগে এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, “এই বিশেষ ট্রেন রয়েছে এমন অল্প কয়েকটি দেশের এলিট গ্রুপে জায়গা করে নিল ভারত। রেলের ক্ষেত্রে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন প্রযুক্তির ব্যবহারে এই পদক্ষেপ দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।”
আরও পড়ুন:
Prime Minister @narendramodi flags off India’s first Hydrogen train between Jind and Sonipat at Jind railway station#HydrogenTrain #भारत_की_पहली_हाइड्रोजन_ट्रेन @RailMinIndia
Watch: ⬇️ pic.twitter.com/j1lJCliqRs
— PIB India (@PIB_India) July 17, 2026
কী বিশেষত্ব হাইড্রোজেন ট্রেনের?
১) ১০ কোচের অত্যাধুনিক ট্রেন চলে হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তিতে।
২) ২টি ড্রাইভিং পাওয়ার কার এবং ৮টি ট্রেইলার কোচ রয়েছে।
৩) ট্রেনের চালিকাশক্তি ১২০০ কিলোওয়াটের ‘প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ফুয়েল সেল’। এই প্রযুক্তিতে উচ্চচাপে থাকা সিলিন্ডার থেকে হাইড্রোজেন গ্যাস ও বাতাসের অক্সিজেন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে।
৪) সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৭৫ কিলোমিটার হলেও এর ডিজাইন স্পিড ঘণ্টায় ১১০ কিলোমিটার।
৫) একসঙ্গে প্রায় ২৬০০ যাত্রী এই ট্রেনে যাতায়াত করতে পারবেন।
৬) এটি জিন্দ জংশন, গোহানা জংশন ও সোনিপতকে সংযুক্ত করবে। মধ্যবর্তী স্টেশনগুলিও পরিষেবা পাবে।
৭) যাত্রাপথে জিন্দ সিটি, পান্ডু পিন্ডারা জংশন, ললিত খেরা হল্ট, ভাম্ভেওয়া, ইসাপুর খেরি হল্ট, বুটানা হল্ট, খান্দ্রাই হল্ট, রাবরা হল্ট, লাঠ হল্ট, মোহানা এবং বারওয়াসনি হল্টে থামবে ট্রেনটি।
৮) শুক্রবারের ঐতিহাসিক সূচনার পর হাইড্রোজেন ট্রেন চালানো বিশ্বের গুটিকয়েক দেশের তালিকায় নিজের নাম নথিভুক্ত করল ভারত। এর আগে সফলভাবে হাইড্রোজেন ট্রেন চালিয়েছে জার্মানি, চিন, জাপান ও আমেরিকা।
সর্বশেষ খবর
-
‘অমানবিক! আমি সোনমের পাশে’, বাস্তবের ‘ব়্যাঞ্চো’কে আমির অগ্রাহ্য করতেই ফুঁসে উঠলেন প্রাক্তন কিরণ রাও
-
ইস্তফার হিড়িক ইসরোয়, বিজ্ঞানী ও ইঞ্জিনিয়রদের অসন্তোষের কারণ কী?
-
মহারাষ্ট্রে ফের ‘পাওয়ার’ প্লে, অজিতের স্ত্রী সুনেত্রাকে ব্রাত্য রেখে মিশছে দুই এনসিপি, কথা বিজেপির সঙ্গে
-
অনশন ভাঙতে রাজি সোনম ওয়াংচুক! তবে সরকার নয়, শর্ত দিলেন জনতার উদ্দেশে
-
‘মারাদোনা আজ বেঁচে থাকলে খুশি হত’, আবেগতাড়িত ছিয়াশির বিশ্বজয়ী গোলরক্ষক