বিশ্বকাপ শুরুর কয়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি মামলা করলেন প্রাক্তন উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি। কিংবদন্তি প্রাক্তন ফুটবলার বর্তমান ফিফা সভাপতির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন ফ্রান্সের আদালতে। তাঁর অভিযোগ, ২০১৬ সালে তাঁকে ফিফা সভাপতি হতে অনৈতিকভাবে বাধা দেওয়া হয়েছিল। ইনফান্তিনো-সহ পাঁচ ফুটবল কর্তার বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করেছেন প্রাক্তন কিংবদন্তি ফুটবলার প্লাতিনি।
আরও পড়ুন:
সেপ ব্লাটারের পরবর্তী ফিফা সভাপতি হিসাবে প্লাতিনিকেই এগিয়ে রাখা হয়েছিল। কিন্তু দেখা যায়, ব্লাটারের একটি আর্থিক লেনদেনের সঙ্গে প্লাতিনির নাম জড়িয়ে তাঁকে ২০১৬ সালে ফিফা সভাপতি হতে বাধা দেওয়া হয়। পরবর্তী কালে ২০১৫ সালে ফিফার এথিক্স কমিটি প্লাতিনিকে আট বছরের জন্য নির্বাসনে পাঠায়। ফলে তাঁর আর ফিফা সভাপতি হওয়া হয়ে ওঠেনি। কোর্ট অফ আরবিট্রেশন সেই শাস্তির মেয়াদ কমিয়ে চার বছরের করে দেয়। কিন্তু পরবর্তী কালে সুইজারল্যান্ডের আদালত তাঁকে আর ব্লাটারকে নির্দোষ ঘোষণা করে।
সেই সময় তাঁর ফিফা সভাপতি হতে যাঁরা বাধা দিয়েছিলেন, সেই সব ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পথে মামলা করলেন প্লাতিনি। আর তিনি এমন একটা সময় মামলার জন্য বেছে নিয়েছেন যে সময় সারা বিশ্বের চোখ রয়েছে ফিফার উপর। আইনজীবী অলিভিয়ের বালেতোলি অভিযোগ করে বলেছেন তাঁদের বিরুদ্ধেই এই মামলা করা হয়েছে, যাঁরা সেই সময় প্লাতিনিকে বাধা দিয়েছেন।
এমনকী, বালেতোলি ও তাঁর মক্কেল প্লাতিনি মনে করছেন তাঁকে বাধা দেওয়ার মানুষকে কৌশলে নেতৃত্ব দিয়েছেন বর্তমান ফিফা সভাপতি ইনফান্তিনো। ফলে তাঁর বিরুদ্ধেই মামলা করা হয়েছে। প্লাতিনির আইনজীবী আরও মনে করেন, সেই বাধা না পেলে ফিফা সভাপতি হতে কোনও সমস্যাই হত না প্লাতিনির। এখনও পর্যন্ত ইনফান্তিনো এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্রহ্মপুত্রে ‘টাইমবোমা’ চিনের, নেপাল বিপর্যয়ে বিপদঘণ্টা ভারতের! কী করবে দিল্লি?
-
ইপিএফও এবং আয়করের তথ্যও বেসরকারি হাতে! ‘উদ্বেগজনক, ব্যবস্থা নিন’, কেন্দ্রকে বলল সুপ্রিম কোর্ট
-
সন্দেশখালিতে পুকুর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র-গুলি, গ্রেপ্তার শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা
-
হাজার হাজার টাকা হাতিয়েছে প্রতারক, বিচার পাচ্ছেন না খোদ বিচারক! কাঠগড়ায় পুলিশ
-
ফেলো কড়ি, মিলবে পুজোর ‘পার্টনার’, ঘণ্টা হিসাবে বুকিং! পোস্টারে ছয়লাপ নেটপাড়া, ব্যাপারটা কী?