Vozinha

বিশ্বকাপে সাফল্যের স্বীকৃতি! এবার ‘ম্যাজিশিয়ান’ ভোজিনহার নামে নতুন প্রাণীর নামকরণ

কী নাম রাখা হল নতুন সামুদ্রিক প্রাণীটির?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০২৬, ২১:২৯

options
link
বিশ্বকাপে সাফল্যের স্বীকৃতি! এবার ‘ম্যাজিশিয়ান’ ভোজিনহার নামে নতুন প্রাণীর নামকরণ
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে রাউন্ড অফ ৩২-এই যাত্রা থেমে গিয়েছে কেপ ভার্দের। তবু লোকের মুখে মুখে সেই দেশ ও তাদের গোলকিপার ভোজিনহার নাম। লিওনেল মেসির আর্জেন্টিনাকেও প্রায় আটকে দিয়েছিলেন তিনি। এবার বিজ্ঞান জগতেও সম্মান পেতে চলেছেন ভোজিনহা। সম্প্রতি একটি নতুন সামুদ্রিক প্রাণী আবিষ্কৃত হয়েছে। যার নাম রাখা হয়েছে কেপ ভার্দের ৪০ বছর বয়সি গোলকিপারের নামে।

Advertisement

স্প্যানিশ বিজ্ঞানী ওর্তেয়া মোলাস্ক জাতীয় একটি নতুন সামুদ্রিক প্রাণীর হদিশ পেয়েছেন। যাঁর নাম রাখা হয়েছে, আলদিসা ভোজিনহাই। অর্থাৎ ভোজিনহার নামেই তার নামকরণ। নতুন এই প্রাণীটির দৈর্ঘ্য মাত্র ৪ মিলিমিটার। এতদিন পর্যন্ত এই প্রাণীটির সন্ধান বিজ্ঞানীদের অজ্ঞাত ছিল। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কাছে হাভানা, কিউবা ও গুয়াদেলৌপেতে এই প্রাণীটির সন্ধান মিলেছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ওর্তেয়া যখন এই গবেষণাটি করছিলেন, তখন বিশ্বকাপে স্পেন ও কেপ ভার্দের ম্যাচ চলছিল। সেই ম্যাচে ভোজিনহা সাতটা সেভ করেছিলেন। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ওর্তেয়ার ভালোবাসা আছে। কিন্তু শুধু কি সেই জন্যই তিনি ভোজিনহার নাম বেছে নিলেন? না, তা নয়। ২০২৩-এ তিনি ‘এনভায়রেনমেন্টাল মেরিট’ পুরস্কার পেয়েছিলেন। সেই সময় থেকে পশ্চিম আফ্রিকার এই দ্বীপ রাষ্ট্রের সঙ্গে তাঁর যোগাযোগ। সেখানের মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে। সেটারই কৃতজ্ঞতা স্বরূপ ভোজিনহার নামে খুদে প্রাণীর নাম রেখেছেন ওর্তেয়া। উল্লেখ্য, কেপ ভার্দের ডাকনাম হল ‘ব্লু শার্ক’। এবার আরও এক সামুদ্রিক প্রাণীর সঙ্গে নাম জুড়ল তাদের।

Advertisement

তবে এটাই প্রথম নয়। ওর্তেয়া এর আগে এক ফুটবলারের নামে প্রাণীর নামকরণ করেছেন। ২০১৯ সালে এক নতুন প্রজাতির সামদ্রিক শামুকের সন্ধান পেয়েছিলেন। তার নাম রেখেছিলেন রিয়াল মাদ্রিদ ও কোস্টারিকার প্রাক্তন গোলকিপার কেলর নাভাসের নামে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.