FIFA World Cup 2026

রোনাল্ডো-নেইমারের বিদায়ে হু হু করে কমল টিকিটের দাম, হাল ফেরাতে মেসিই ‘মসিহা’ ফিফার

বিশ্বকাপের নকআউট পর্ব মানেই টিকিটের জন্য হাহাকার। এমনটাই তো স্বাভাবিক। কিন্তু বাস্তবে উলটো ছবি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ২১:০৩

options
link
রোনাল্ডো-নেইমারের বিদায়ে হু হু করে কমল টিকিটের দাম, হাল ফেরাতে মেসিই ‘মসিহা’ ফিফার
টিকিটের দামে ধস।

বিশ্বকাপের (FIFA World Cup 2026) নকআউট পর্ব মানেই টিকিটের জন্য হাহাকার। এমনটাই তো স্বাভাবিক। কিন্তু বাস্তবে উলটো ছবি। যে টিকিটের দাম একসময় ৪ হাজার ডলার ছুঁয়েছিল, সেই দামই এখন হু হু করে কমছে। অনেকেই মনে করছেন, এই ‘মন্দা বাজারে’ নতুন করে আগুন জ্বালাতে পারেন একমাত্র লিওনেল মেসির আর্জেন্টিনা। মেসিদের ম্যাচ যত এগোবে, ততই গ্যালারিতে ফের উন্মাদনা ফিরবে। এমন আশাই করছেন ফুটবলপ্রেমীরা। কিন্তু প্রশ্ন হল, আচমকা দাম কমছে কেন? 

Advertisement

টিকিট বিক্রির তথ্য বিশ্লেষণকারী সংস্থা ‘টিকপিক’-এর তথ্য অনুযায়ী, স্পেন-বেলজিয়াম ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য (গেট ইন প্রাইজ) ২৯৫০ মার্কিন ডলার থেকে কমে হয়েছে ১২০০। অনেকেই মনে করছেন, কোয়ার্টার ফাইনালে আয়োজক দেশ আমেরিকা উঠলে টিকিটের দাম তিন গুণ চড়া হত। শেষ ষোলোয় বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে তারা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পর্তুগালের বিদায়ও কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে বড় প্রভাব ফেলেছে। স্পেনের কাছে হেরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল বিদায় নেওয়ায় আমেরিকা-পর্তুগাল কোয়ার্টার ফাইনাল আর হচ্ছে না। অনেকেই বলছেন, রোনাল্ডো ও আমেরিকা থাকলে টিকিটের চাহিদা হত আকাশচুম্বী। অন্যদিকে, ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল নিয়ে দর্শকদের আগ্রহ তেমন নেই। চার কোয়ার্টার ফাইনালের মধ্যে এই ম্যাচের টিকিটই সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে। টিকিটের সর্বনিম্ন মূল্য ৯৮৯ মার্কিন ডলার। শেষ ষোলোয় প্যারাগুয়েকে ১-০ গোলে এবং কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স ও মরক্কো।

Advertisement

এর আগে শেষ ষোলোর আমেরিকা-বেলজিয়াম ম্যাচের টিকিটের দামও ওঠানামা করেছিল। গেট-ইন টিকিটের দাম ১ জুন প্রায় ৪ হাজার মার্কিন ডলারে পৌঁছেছিল। পরে তা নেমে আসে ১ হাজার ৫৪৯ ডলারে। তবে বসনিয়া ও হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে আমেরিকা প্রি-কোয়ার্টার ফাইনালে ওঠার পর দাম বেড়ে ২ হাজার ৮৩৬ ডলার হয়েছিল। পরবর্তী কয়েক দিনে মূল্য আবার কমতে থাকে। শনিবার দুপুরে সর্বনিম্ন টিকিটের দাম নেমে আসে ১ হাজার ৪২৩ ডলারে, যা আগের তিন দিনের তুলনায় প্রায় ৩২ শতাংশ কম। তবে শনিবার সন্ধ্যায় তা কিছুটা বেড়ে ১ হাজার ৬৩৫ ডলারে ওঠে। সবচেয়ে ব্যয়বহুল ছিল মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচে। সেখানে সর্বনিম্ন টিকিটের দামই ছিল ৩ হাজার ৫৭৪ ডলার।

তবে আমেরিকা-বেলজিয়াম ম্যাচের টিকিটের দামে এতটা পতন দেখে অনেকেই অবাক হয়েছেন। কারণ, বেলজিয়াম দলের বেস ক্যাম্প সিয়াটল স্টেডিয়াম থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে থাকায় মনে করা হয়েছিল, বিপুলসংখ্যক বেলজিয়ান সমর্থক মাঠে আসবেন। এদিকে, মরক্কোর কাছে ৩-০ গোলে হেরে কানাডার বিদায়ের পর কোয়ার্টার ফাইনালে টিকিটের দামও কমে যায়। শেষ ৭২ ঘণ্টায় গেট-ইন টিকিটের মূল্য ৮৩৮ ডলার থেকে ১৪ শতাংশ কমে ৭২১ ডলারে নেমে আসে। তাছাড়াও নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে নেইমার-ভিনিসিয়াসদের ব্রাজিল। টিকিটের মূল্য হ্রাসে সেটাও বর কারণ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.