Hangzhou Asian Games 2023

Hangzhou Asian Games 2023: রোনাল্ডোর সতীর্থর জোড়া গোলে স্বপ্নভঙ্গ, এশিয়ান গেমস থেকে বিদায় নিলেন সুনীলরা

সুনীলের ভারতের এশিয়ান গেমস অভিযান শেষ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৩, ১৯:৪৮

options
link
Hangzhou Asian Games 2023: রোনাল্ডোর সতীর্থর জোড়া গোলে স্বপ্নভঙ্গ, এশিয়ান গেমস থেকে বিদায় নিলেন সুনীলরা
এশিয়ান গেমস থেকে বিদায়ের পর হতাশ ভারতীয় দল। ছবি: টুইটার

সৌদি আরব: ২ (মহম্মদ খালি মারান ‘৫১ ‘৫৭)

Advertisement

ভারত: ০

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমার্ধ দেখে মনে করা হয়েছিল, ধারে ভারে এগিয়ে থাকা বিপক্ষকে কড়া টক্কর দেবে ভারত (Indian Football Team)। তবে সেটা হল না। অনেক প্রতিকুলতার বিরুদ্ধে লড়াই করলেও, শেষ পর্যন্ত চলতি এশিয়ান গেমস (Hangzhou Asian Games 2023) থেকে খালি হাতেই ফিরছে সুনীল ছেত্রীর (Sunil Chhetri) ভারত। মহম্মদ খালি মারানের (Mohammed Khali Maran) জোড়া গোলে ভারতকে হারাল সৌদি আরব (Saudi Arabia)।

Advertisement

২২ বছরের মহম্মদ খালি মারানের আবার অন্য একটি পরিচয় আছে। এই তরুণ স্ট্রাইকার আল নাসের এফসি-র (Al Nassr FC) হয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) সঙ্গে খেলেন। তিনিই দ্বিতীয়ার্ধের ৫১ ও ৫৭ মিনিটে গোল করে ভারতের স্বপ্নভঙ্গ ঘটালেন। ফলে প্রি কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিল ইগর স্টিমাচের (Igor Stimac) ছেলেরা।  

ভারতের ডিফেন্সকে নিঃশ্বাস নেওয়ার সময় দেয়নি সৌদি। তাদের মুহুর্মুহু আক্রমণের ঝড়ে ভারতের রক্ষণের একেবারে নাভিশ্বাস উঠে গিয়েছিল। ধীরজ সিং, সন্দেশরাও লড়াই করছিলেন। ভারত সেভাবে আক্রমণ করতে না পারলেও, রক্ষণ আগলে এগিয়ে যাচ্ছিল। তাই প্রথমার্ধ গোলশূন্যভাবেই শেষ হয়।

[আরও পড়ুন: চলে এল সন্তোষ ট্রফির সূচি, কাদের বিরুদ্ধে প্রাথমিক পর্বে নামবে রঞ্জন চৌধুরীর বাংলা?]

তবে দ্বিতীয়ার্ধ শুরু হতেই ঘটে গেল অঘটন। ৫১ মিনিটে বদলে গেল খেলা। ডান দিক থেকে এল ক্রস। বক্সে বল পান খলিল মারান। মহম্মদ আবু আল শামাতের ক্রস থেকে খলিল মারান হেডে বল জালে জড়াতে কোনও ভুল করেননি। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় কাতার বিশ্বকাপে লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারিয়ে দেওয়া সৌদি আরব।

Mohammed Khali Maran
জোড়া গোলের পর এভাবেই সেলিব্রেশন করলেন মহম্মদ খালি মারান।

ছয় মিনিট পর ভারতের রক্ষণকে ফের কাঁপিয়ে দিলেন তিনি। থ্রু বল থেকে ধীরজকে বোকা বানিয়ে দ্বিতীয় গোলটি করে দিলেন মারান। ২-০ করে ফেলল সৌদি। 

এরপর সুনীল, ধীরজরা লড়াই করলেও ম্যাচে ফেরা হল না। জোড়া গোল হজম করার পর তিনটি পরিবর্তন করেছিলেন স্টিমাচ। হিম আলি, চিংলেনসানা সিং, আব্দুল রাবিহর পরিবর্তে মাঠে নামেন ব্রাইস মিরান্ডা, আয়ুষ দেব ছেত্রী, আজফার নুরানি নামলেন। তবে এতে স্কোর লাইনে কোনও বদল আসেনি। 

সৌদি আরবের বিরুদ্ধে ভারতের রেকর্ড একেবারেই ভালো নয়। এশিয়ার পঞ্চম বৃহত্তম দেশ সৌদি আরব। ভারতের থেকে তারা অনেকটা এগিয়ে রয়েছে। ভারতের সঙ্গে ছয় সাক্ষাতে ২০টি গোল করে ফেলেছে সৌদি। অন্যদিকে ভারতের গোল সংখ্যা মাত্র দুই। এর আগে এশিয়ান গেমসের মঞ্চে ১৯৮২ সালে মুখোমুখি হয়েছিল দুই দেশ। দিল্লিতে কোয়ার্টার ফাইনালে এক গোলে জিতেছিল সৌদি। এবারও ফলাফল ভারতের বিরুদ্ধেই গেল।

[আরও পড়ুন: শুক্রবারের মিনি ডার্বি জিতে চ্যাম্পিয়ন হতে মরিয়া মহামেডান, ইস্টবেঙ্গলের জিয়নকাঠি মোহনবাগানই]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.