Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬
IND vs SL

‘কোহলি থাকলে ফল অন্যরকম হত’, দ্বিতীয় টেস্টে গিলের নেতৃত্বে হতাশ প্রাক্তন ক্রিকেটার!

শেষদিনে সোনাল দিনুশার সেঞ্চুরির কোনও জবাব ছিল না ভারতের কাছে। গিলরা সেই চাপও তৈরি করতে পারেননি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৮, ২০২৬, ২১:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৮, ২০২৬, ২১:২২

options
link
‘কোহলি থাকলে ফল অন্যরকম হত’, দ্বিতীয় টেস্টে গিলের নেতৃত্বে হতাশ প্রাক্তন ক্রিকেটার! zoom
শুভমান গিল ও বিরাট কোহলি। ফাইল ছবি
Advertisement

টেস্ট থেকে অবসর নিয়েছেন এক বছরের ওপর হয়ে গেল। সেই বিরাট কোহলিকে কি ‘মিস’ করছে টিম ইন্ডিয়া? শ্রীলঙ্কায় দ্বিতীয় টেস্ট (IND vs SL) ড্রয়ের পর সেরকমই মনে করছেন অনেকে। প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ তো বলেই দিলেন এই টেস্টে কোহলি থাকলে ফলাফল ভারতের পক্ষে যেত। এমন নয় যে, ভারতীয় ব্যাটিং বিভাগ ব্যর্থ হয়েছে। কিন্তু কোহলি থাকলে দলের মধ্যে যে জেদ ও উদ্দীপনা দেখা দিত, গিল সেটা চাগিয়ে দিতে পারেননি!

২০২৫-র মে মাসে আচমকা টেস্ট থেকে অবসর নেন কোহলি। বারবার একই ধরনের আউট বা গম্ভীরের সঙ্গে ‘ঝামেলা’ এর কারণ বলে মনে করেন অনেকে। তারপর ভারত ইংল্যান্ডে গিয়ে সিরিজ ড্র করলেও ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে চুনকাম হয়েছে। শ্রীলঙ্কায় গিয়ে দুই টেস্টের সিরিজ জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লড়াইয়ে ভেসে থাকতে পারত। কিন্তু দ্বিতীয় টেস্ট জিততে জিততেও ড্র করেছে। শেষদিনে সোনাল দিনুশার সেঞ্চুরির কোনও জবাব ছিল না ভারতের কাছে। গিলরা সেই চাপও তৈরি করতে পারেননি।

Advertisement

যা দেখে মহম্মদ কাইফ বলছেন, “টেস্ট ক্রিকেট সবার জন্য সহজ নয়, বস। এটা দীর্ঘ খেলা এবং আপনাকে একটানা বোলিং করে যেতে হয়। আমার মনে হয়েছে, বিরাট কোহলির মতো কেউ যদি এই ম্যাচটা খেলত, তাহলে সে দলকে উজ্জীবিত রাখত। মাঝে মাঝে আমার মনে হয়েছে, আমরা বিষয়গুলোকে হালকাভাবে নিচ্ছিলাম। হয়তো ভাবছিলাম, ‘শুধু বোলিং করে যাও, হয়ে যাবে। বলটা এত ঘুরছে, এটা এমনিতেই হয়ে যাবে’।”

কিন্তু তাতে কাজ হয়নি। কাইফ মনে করেন ভারতীয় দলের মনোবল নষ্ট হয়েছিল। কোহলি থাকলে তা বাড়িয়ে তুলতে পারতেন। তিনি বলেন, “আমরা কিছুই চাপ তৈরি করতে পারিনি। কোহলি এই ম্যাচ খেললে ফলাফল অন্যরকম হত। সরফরাজ, জয়সওয়ালদের উজ্জীবিত করত। ও সোনালকে বিরক্ত করত। কিন্তু আমরা কাকে বিরক্ত করেছি? আমরা লাহিরু কুমারার সঙ্গে ঝগড়া করেছি।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.