শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জয়ের সুযোগ হাতছাড়া হয়েছে ভারতের। শুভমান গিলদের ‘লঙ্কাজয়’ একাই আটকে দিয়েছেন সোনাল দিনুশা। সিরিজ জিতলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের অঙ্ক কঠিন হয়ে গিয়েছে। অবশেষে শ্রীলঙ্কা সফর নিয়ে মুখ খুললেন ভারতের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। একদিকে তিনি যেমন দিনুশার প্রশংসায় পঞ্চমুখ, অন্যদিকে দলের জন্যও বিশেষ বার্তা দিয়ে রাখলেন।
প্রথম টেস্ট জেতার পর দ্বিতীয় টেস্টেও জয়ের দোরগোড়ায় চলে এসেছিলেন শুভমানরা। দলের রান ৫০০ পেরতেই ফলো অন করান শ্রীলঙ্কাকে। কিন্তু সোনাল দিনুশার দুরন্ত শতরানে দ্বিতীয় ইনিংসে একেবারে দুর্ভেদ্য হয়ে ওঠে শ্রীলঙ্কা। ভারতের বিরুদ্ধে টেস্ট বাঁচিয়ে শ্রীলঙ্কাকে কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করেন তিনি। টেলএন্ডারদের নিয়ে যে লড়াই করলেন, তাতেই নিশ্চিত জয়ের দরজা থেকে ফিরে আসতে হয় ভারতকে।
আরও পড়ুন:
যদিও গম্ভীর ভারতীয় দলের কোনও ‘ভুল’ দেখছেন না। বরং গিলদের লড়াকু মানসিকতার প্রশংসা করছেন। সোশাল মিডিয়ায় ‘গুরু’ গম্ভীর লিখেছেন, ‘টেস্ট ক্রিকেট মানে চারিত্রিক কাঠিন্য, ধৈর্য ও মানসিক শক্তির লড়াই। যেটা আমাদের দল দেখাতে পেরেছে।’ তারপরই দিনুশাকে নিয়ে লিখেছেন, ‘সোনাল দিনুশার অসামান্য পারফরম্যান্সের জন্য বিশেষ প্রশংসা প্রাপ্য।’
Test cricket needs character, patience and mental toughness that’s shown by our boys! Special shoutout to Sonal Dinusha for his exceptional performance! pic.twitter.com/zu8pNKt5pU
— Gautam Gambhir (@GautamGambhir) August 28, 2026
দিনুশার সত্যিই প্রশংসা প্রাপ্য। কিন্তু প্রশ্ন উঠছে শুভমান গিলের ফলো-অন করানোর সিদ্ধান্ত নিয়ে। আধুনিক টেস্ট ক্রিকেটে অধিনায়কেরা সাধারণত ফলো-অন এড়িয়ে চলেন। চতুর্থ ইনিংসে ব্যাট করার ঝুঁকি নিতে চান না কেউই। শুভমান সেই প্রচলিত পথের বাইরে গিয়ে শ্রীলঙ্কাকে আবার ব্যাট করতে পাঠিয়েছিলেন। তাছাড়া মহম্মদ সিরাজ, সারাংশ জৈনের বোলিং নিয়েও কথা উঠছে। টেস্ট ফাইনালের স্বপ্নও কার্যত শেষ। তাঁদের ‘ব্যর্থতা’র মধ্যে গম্ভীর কি ‘কাঠিন্য’ দেখেছেন?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘কেন এরকম করল?’ বিশ্বকাপ জিতিয়েও বাদ, বোর্ডের সিদ্ধান্তে অবসরের কথাও ভাবেন হতাশ সূর্য
-
নেপালে খোঁজ মিলল বাংলার দু’জনের, বাকিদের কী খবর? টিম পাঠাতে চান শুভেন্দু
-
নিজের ব্যানার-পোস্টার নিজেই খুললেন মন্ত্রী শংকর, শিলিগুড়িকে সাজাতে অভিনব উদ্যোগ
-
‘শুধু অন্তর্বাস পরে একশো পুরুষের সামনে’, শুটিংয়ে বিভীষিকাময় অভিজ্ঞতা দিয়া মির্জার
-
পুজোর আগে ঝরঝরে হতে চান? কড়া ডায়েট নয়, এই ১০ অভ্যাসেই বাজিমাত!