Indian Football Team

ব্রাজিল-সহ ৩ ম্যাচের জন্য দল ঘোষণা ভারতের, সুযোগ না পেয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা বিশালের

ব্রাজিল, উরুগুয়ে, পানামা ফিফা ফ্রেন্ডলির জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করল ফেডারেশন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৬, ২০:০৫

options
link
ব্রাজিল-সহ ৩ ম্যাচের জন্য দল ঘোষণা ভারতের, সুযোগ না পেয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা বিশালের
ফাইল ছবি।

ব্রাজিল, উরুগুয়ে, পানামা ফিফা ফ্রেন্ডলির জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করল ফেডারেশন। ডাক পাওয়া ফুটবলারদের নিয়ে বেঙ্গালুরুতে শিবির শুরু হবে ১৪ সেপ্টেম্বর। পানামার বিরুদ্ধে ভারতের (Indian Football Team) ম্যাচটি বেঙ্গালুরুতে হবে ২৬ সেপ্টেম্বর। ৩ অক্টোবর ব্রাজিল ও ৬ অক্টোবর উরুগুয়ে ম্যাচটি হবে কলকাতায়।

Advertisement

পানামার বিরুদ্ধে ২৬ সেপ্টেম্বর কান্তিরাভা স্টেডিয়ামে পানামা ম্যাচ খেলে ২৮ তারিখ জাতীয় দল নিয়ে কলকাতায় আসবেন খালিদ জামিল। যুবভারতীতে অক্টোবর ৩ তারিখ ব্রাজিল ও ৬ অক্টোবর উরুগুয়ের বিরুদ্ধে খেলতে নামবে তারা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘোষিত ২৬ সদস্যের ভারতীয় দল এ রকম: আলবিনো গোমস, গুরপ্রীত সিংসান্ধু, প্রভসুখন গিল, সোম কুমার, অভিষেক সিং, আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিজয় বর্জেস, ভালপুইয়া, জয় গুপ্তা, প্রমবীর, রিকি মিতেই হাওবাম, অনিরুধ থাপা, আশিক কুরুনিয়ান, ফারুক চৌধুরি, লালেনমাওয়াইয়া রালতে, ম্যাকার্টন নিস্কন, মহম্মদ সানান, রিকি সাবং, সাহাল আব্দুল সামাদ, এডমুন্ড লালরিনডিকা, ইরফান ইয়াদওয়াদ, মনবীর সিং, রহিম আলি, রায়ান উইলিয়ামস, বিক্রম প্রতাপ সিং। চারজন ফুটবলারকে রিজার্ভে রাখা হয়েছে। তাঁরা গোলকিপার ঋত্বিক তেওয়ারি, ডিফেন্ডার চিংলেনসানা সিং, রোশান সিং নাওরেম ও মিডিও সুরেশ সিং ওয়াংঞ্জাম। প্রয়োজনে তাঁদের ডাকা হবে।

Advertisement

চমকপ্রদভাবে দলে সুযোগ দেওয়া হয়নি মোহনবাগানের গোলরক্ষক বিশাল কাইথ এবং ইস্টবেঙ্গল মিডিও জিকসন সিংকে। বিশাল গত কয়েক মরশুম সবুজ-মেরুন জার্সি গায়ে লাগাতার অনবদ্য পারফর্ম করে চলেছেন। অতীতে জাতীয় দলেও খেলেছেন। কিন্তু তাঁকে সুযোগ দেওয়া হয়নি। তাৎপর্যপূর্ণভাবে বাদ পড়ার পর সোশাল মিডিয়ায় নিজের প্রোফাইল পিকচার চেঞ্জ করে ফেলেছেন বিশাল। সেখানে আইএসএল ট্রফি-সহ নিজের ছবিও দিয়েছেন। এটা কি কোচ খালিদ জামিলের উদ্দেশে তাঁর বার্তা? উঠছে প্রশ্ন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.