সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে আইএসএলের প্লেঅফে খেলা নিশ্চিত করে ফেলল মুম্বই সিটি এফসি। মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরুকে ২-০ গোলে হারায় মুম্বই। এই জয়ের ফলে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এল গতবারের আইএসএল কাপ জয়ীরা। একই সঙ্গে চূড়ান্ত হয়ে গেল প্লে-অফে সুযোগ পাওয়া ৬ দলের নামও।
আইএসএলের প্রথম ছয়:
মোহনবাগান (৫৬ পয়েন্ট)
গোয়া (৪৮ পয়েন্ট)
নর্থইস্ট ইউনাইটেড (৩৮ পয়েন্ট)
বেঙ্গালুরু এফসি (৩৮ পয়েন্ট)
জামশেদপুর এফসি (৩৮ পয়েন্ট)
মুম্বই সিটি এফসি (৩৬ পয়েন্ট)
প্লে-অফের খেলাগুলির দিনক্ষণ এখনও ঘোষণা করেনি আইএসএল কর্তৃপক্ষ। তবে প্লে-অফে কার বিরুদ্ধে কোন দল খেলবে সেটা ঠিক হয়ে গিয়েছে। প্রথম নকআউটে চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা দল একে অপরের বিরুদ্ধে খেলবে। দ্বিতীয় নকআউটে তৃতীয় ও ষষ্ঠ স্থানে থাকা দল একে অপরের বিরুদ্ধে খেলবে। দুই নকআউটে জয়ী দলগুলি আবার প্রথম ও দ্বিতীয় স্থানে শেষ করা মোহনবাগান এবং গোয়ার বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে। শোনা যাচ্ছে, প্লেঅফের ম্যাচগুলি ২৯ ও ৩০ মার্চ হতে পারে। আর সেমিফাইনালের প্রথম পর্ব হতে পারে ৬ এপ্রিল, দ্বিতীয় পর্ব হতে পারে ৭ এপ্রিল।
প্লে অফের সূচি:
নকআউট ১: বেঙ্গালুরু এফসি বনাম জামেশদপুর
নকআউট ২: নর্থইস্ট ইউনাইটেড বনাম মুম্বই সিটি এফসি
সেমিফাইনাল ১ (দুই পর্ব): মোহনবাগান বনাম নকআউট ১ জয়ী
সেমিফাইনাল ২ (দুই পর্ব): এফসি গোয়া বনাম নকআউট ২ জয়ী
সর্বশেষ খবর
-
‘কিছু বখাটের নোংরা কথা, দলেও একজন আছে’, আশিসের মৃত্যুতে কাদের নিশানা অনুব্রতর?
-
‘ইতিহাসের অন্ধকার-মর্মান্তিক অধ্যায়’, ‘গ্রেট ক্যালকাটা কিলিং’য়ের ইতিহাস মনে করালেন মুখ্যমন্ত্রী
-
নথির প্রয়োজন নেই, দেখামাত্রই গ্রেপ্তার! অভিষেক ঘনিষ্ঠ বিনয়ের বিরুদ্ধে এবার ‘ওপেন ওয়ারেন্ট’
-
দীর্ঘ পথে ক্লান্তি! ঝরিয়াশোলে কাদায় আটকে মর্মান্তিক মৃত্যু হস্তিশাবকের, শত চেষ্টাতেও বাঁচাতে পারল না মা
-
মহারাষ্ট্রের এই আদিবাসী গ্রামে রাতের আকাশই মূল আকর্ষণ, আকাশগঙ্গা দেখতে ভিড় পর্যটকদের