স্টাফ রিপোর্টার : সেলিস নেই। নন্দা কুমারও চোট পেয়েছেন। ভাবা গিয়েছিল নন্দাকে শনিবার রিজার্ভে রাখবেন অস্কার। কিন্তু শুক্রবার সকালে অনুশীলন করে যে দল নিয়ে গেলেন তিনি তাতে ছিলেন না নন্দা। স্বাভাবিকভাবে শনিবার দিল্লিতে পাঞ্জাব এফসির বিরুদ্ধে এই দুই নির্ভরযোগ্য ফুটবলার থাকছেন না। আপাতত সুপার সিক্সের আশা শেষ হলেও বাকি চার ম্যাচ থেকে যতটা সম্ভব পয়েন্ট সংগ্রহ করে এএফসি চ্যালেঞ্জ লিগে নামার আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়াই লক্ষ্য অস্কার ব্রুজোর। যদিও প্রতিপক্ষ পাঞ্জাব এফসি তাদের বাকি চারটে ম্যাচ জিততে পারলে ৩৬ পয়েন্টে পৌঁছাবে। পাঞ্জাব কোচ চাইবেন বাকি ম্যাচগুলো জিতে এখনও আশা জিইয়ে রাখতে। চার ম্যাচ জিতলেও তাদের নির্ভর করতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকে। এমন পরিস্থিতিতে শনিবার ইস্টবেঙ্গলের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে পাঞ্জাবের ফুটবলাররা।
আইএসএলের একেবারে শেষ পর্বে পৌঁছে এখনও প্রথম ছটি ম্যাচের খারাপ ফলাফলকেই দলের একাদশ স্থানে থাকার জন্য দায়ী করছেন অস্কার। আগের ম্যাচে মহামেডানকে হারানোর সুবাদে দলের আত্মবিশ্বাস কিছুটা ফিরেছে, মনে করছেন অস্কার। ঘরের মাঠে এই পাঞ্জাবের বিরুদ্ধেই দু’গোলে পিছিয়ে পড়েও জিতেছিলেন দিয়ামান্তাকোসরা। এখন পরিস্থিতি অন্যরকম। অস্কার বলছিলেন, “গত পাঁচ রাউন্ডের ফলাফল অনুযায়ী আট নম্বরে ছিলাম। প্রথম ছয় রাউন্ডে কোনও পয়েন্ট তুলতে পারিনি। তারই ফল ভুগছি।’’
সর্বশেষ খবর
-
বর্ণবিদ্বেষের বেদনা থেকে ভালোবাসার চাষ, ফুটবলের লতায়পাতায় বিশ্বগ্রাম
-
ভিক্টোরিয়া হাউসের সামনে সভা নয়, তৃণমূলের দুই শিবিরকেই ২১ জুলাইয়ে ‘না’ পুলিশের
-
৩৬ বছর আগে কাশ্মীরি পণ্ডিত নার্সকে ধর্ষণের পরে খুন! অবশেষে চার্জশিট পেশ ইয়াসিন মালিকের বিরুদ্ধে
-
জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তারের আশঙ্কা! আগাম জামিন চেয়ে হাই কোর্টে অতীন
-
চল্লিশে অবসর ভেঙে প্রত্যাবর্তন, খালি হাতেই ফের আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নয়্যার