Mohun Bagan

কলকাতা লিগের পর এবার নতুন লক্ষ্য, খেতাব ধরে রাখতে আইএফএ শিল্ডের প্রস্তুতি শুরু মোহনবাগানের

ডুরান্ড কাপ হাতছাড়া হওয়ার পর থেকেই পরবর্তী প্রতিযোগিতায় ভালো ফলের লক্ষ্য নিয়েছে মোহনবাগান শিবির। গতবার ইস্টবেঙ্গলকে হারিয়ে শিল্ড ঘরে তুলেছিল সবুজ-মেরুন শিবির।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ১৬:৩৬

options
link
কলকাতা লিগের পর এবার নতুন লক্ষ্য, খেতাব ধরে রাখতে আইএফএ শিল্ডের প্রস্তুতি শুরু মোহনবাগানের
ফাইল ছবি।

কলকাতা লিগ জয়ের পর এবার মোহনবাগানের (Mohun Bagan) লক্ষ্য আইএফএ শিল্ড। গতবার ইস্টবেঙ্গলকে হারিয়ে এই ট্রফি ঘরে তুলেছিল সবুজ-মেরুন শিবির। টানা দ্বিতীয়বার শিল্ড জয়ের হাতছানি মোহনবাগানের সামনে। ট্রফির লক্ষ্যে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন কোচ প্যানাজিওটিস দিলমপেরিস। রবিবার থেকে অনুশীলনে নেমেছেন সবুজ-মেরুন ফুটবলাররা। বিদেশিরাও যোগ দিয়েছেন প্র্যাকটিসে।

Advertisement

কলকাতা লিগে বিদেশি ছিল না। তবে শিল্ডে বিদেশি খেলানো যাবে। আইএফএ শিল্ডের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মোহনবাগানের প্রতিপক্ষ শ্রীনিধি ডেকান। ২৩ সেপ্টেম্বর মোহনবাগান নামছে শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে। ব্রাজিল ম্যাচের জন্য যেহেতু এই মুহূর্তে যুবভারতী ক্রীড়াঙ্গন পাওয়া সম্ভব হবে না, সেই কারণেই মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান তিন মাঠের পাশাপাশি বারাসত স্টেডিয়াম এবং কিশোরভারতী স্টেডিয়ামে শিল্ডের গ্রুপ লিগের ম্যাচ করতে চাইছে আইএফএ। আপাতত ঠিক হয়েছে, কলকাতার তিন প্রধান নিজেদের ম্যাচগুলি খেলবে নিজেদের মাঠেই।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রবিবার মোহনবাগানের অনুশীলনে দেখা গিয়েছে, জেমি ম্যাকলারেনরা পুরোদমে প্র্যাক্টিস করছেন। একমাত্র সমীর জেলকোভিচ অনুশীলন করেননি। আর শনিবার কলকাতা লিগে মহামেডান ম্যাচ খেলা ফুটবলাররা রিকভারি করেন। ডুরান্ড কাপ হাতছাড়া হওয়ার পর থেকেই পরবর্তী প্রতিযোগিতায় ভালো ফলের লক্ষ্য নিয়েছে মোহনবাগান শিবির। তবে অফিস ম্যাচের জন্য শুরুর দিকে সম্ভবত খেলতে পারবেন না সায়ন বন্দ্যোপাধ্যায়। শিল্ডের গ্রুপ পর্বে শ্রীনিধি ডেকান ছাড়াও শক্তিশালী নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে মোহনবাগান।

Advertisement

অন্যদিকে, কলকাতা লিগ হাতছাড়া হওয়ায় কার্যত ফুঁসছে মহামেডান। তারা চাইছে মোহনবাগান ম্যাচের রিপ্লে হোক, কারণ ৭৩ মিনিটে সায়নের গোলটা অফসাইড হয়েছে। ক্লাবের সভাপতি গজল উজ জাফর সাফ জানিয়ে দিয়েছেন, আইএফএ শিল্ড খেলবেন না ম্যাচের রিপ্লে না হলে। এই দাবিতে আইএফএর সঙ্গে বৈঠকও করবেন মহামেডানের প্রতিনিধিরা। শেষ পর্যন্ত মহামেডান যদি শিল্ড বয়কট করে তাহলে ভবানীপুর এফসি বা ইউনাইটেড স্পোর্টসকে আমন্ত্রণ জানানো হতে পারে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.