সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা লিগে (Kolkata Football League) রবিবার মোহনবাগানের সামনে সাদার্ন সমিতি। এই মুহূর্তে মোহনবাগান (Mohun Bagan) আট ম্যাচ খেলে ছ’টি জয় ও দু’টি ড্র করে লিগ টেবিলের তৃতীয় স্থানে আচে ঠিকই। তবে প্রথম দুইয়ে থাকা কালীঘাট এমএস ও ডায়মন্ডহারবারের থেকে তারা দু’টি ম্যাচ কম খেলেছে। প্রতিপক্ষ সাদার্ন নয় ম্যাচ খেলে এগারো পয়েন্ট পেয়ে অনেকটাই পিছিয়ে থাকলেও মোহনবাগান কোচ বাস্তব রায় যথেষ্টই গুরুত্ব দিচ্ছেন প্রতিপক্ষকে।
[আরও পড়ুন: জোটসঙ্গী সিপিএমের পথেই কংগ্রেস, পঞ্চায়েতে পরাজিত প্রার্থীদের সংবর্ধনা দেবেন অধীর]
বললেন, “সাদার্ন এই গ্রুপের অন্যতম কঠিন প্রতিপক্ষ। এই ম্যাচটা জিততে গেলে আমাদের অতিরিক্ত পরিশ্রম করতে হবে। আমার ছেলেরা সেটা করার জন্য তৈরি।” আগের ম্যাচেই আর্মি রেডের সঙ্গে ড্র করায় কিছুটা চাপে মোহনবাগান শিবির। যদিও দলের কোচ বাস্তব রায় আর আর্মি ম্যাচ নিয়ে মাথা ঘামাতে চান না। দলে চোট আঘাতের খবর নেই। সুহেল ভাট, কিয়ান নাসিরি সহ গোটা দলই ফিট। এই ম্যাচ জিতে সুপার সিক্সে জায়গা পাকা করতে বদ্ধপরিকর বাস্তব।
এদিকে, এএফসি কাপের প্রিলিমিনারি পর্বের মাচিন্দ্রা এফসি ম্যাচ জিতে যাওয়ার পর এবার সামনে ঢাকা আবহনী। এই ম্যাচেও জ্বলে উঠতে মরিয়া জেসন কামিংসরা। এর মধ্যেই শনিবার ফ্লোরেন্তিন পোগবাকে ছেড়ে দিল মোহনবাগান। ডার্বির আগের দিনও দেখা গিয়েছিল পোগবাকে অনুশীলনের সময় সাইড বেঞ্চে বসে থাকতে।
[আরও পড়ুন: ‘ক্যাম্পাসে মদ্যপান করা আমার অধিকার’, যাদবপুরের ছাত্রীর মন্তব্যে বিতর্কের ঝড়]
সর্বশেষ খবর
-
দুই উদ্বাস্তু বাবার স্বপ্ন সত্যি করে সন্তানরা ফুটবল মাঠে, বিশ্বকাপ না জিতলেও অমলিন দুই বন্ধুর গল্প
-
‘নিয়ন্ত্রণরেখা ভেঙে এগিয়ে আসুন’, পাকিস্তানকে শিক্ষা দিতে ভারতের সাহায্যপ্রার্থী বিদ্রোহী অধিকৃত কাশ্মীর
-
মদ্যপান করে উদ্দাম পার্টি, ফাস্টফুড খাচ্ছেন ফুটবলাররা! বিশ্বকাপ থেকে বিদায়ের পরেই ফাঁস কেচ্ছা
-
বৃষ্টিতে চুল ভিজে গিয়েছে? এই কাজগুলি না করলেই হতে পারে দফারফা
-
দালালকে টাকা দিয়ে ভারতে প্রবেশ! ৫০ বাংলাদেশিকে হাওড়ায় আনল তামিলনাড়ু পুলিশ, শীঘ্রই পুশ ব্যাক?