বিশ্বকাপ খেলার স্বপ্ন কার্যত শেষ! ব্রাজিলের প্রাথমিক দলে ডাক পেলেন না নেইমার (Neymar)। সামনে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রীতিম্যাচ। কোচ কার্লো আন্সেলোত্তি এই দুই ম্যাচের জন্য যে দল ঘোষণা করেছেন, সেটা বিশ্বকাপের কথা মাথায় রেখে। সেখানে ডাক না পাওয়ার অর্থ বিশ্বকাপের টিকিট হাতে না পাওয়া। নেইমারের ক্ষেত্রেও সেটাই মনে করা হচ্ছে। তবে এই দলে ডাক না পেলেও এখনই বিশ্বকাপে খেলার আশা ছাড়তে চান না ৩৪ বছর বয়সি ফুটবলার।
আরও পড়ুন:
২৭ মার্চ ফ্রান্সের বিরুদ্ধে ও তারপর ১ এপ্রিল ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রীতিম্যাচ। সেই দুই ম্যাচের জন্য ডাক পেয়েছেন ১৯ বছর বয়সি ফরওয়ার্ড এন্ডরিক। চোটের জন্য বাদ পড়েছেন নিউকাসলের মিডফিল্ডার ব্রুনো গুইমারেস ও রিয়াল মাদ্রিদের উইঙ্গার রডরিগো। তবে সব চর্চা একজনকে নিয়েই। কেন বাদ দেওয়া হল নেইমারকে?
আন্সেলোত্তির সাফ বক্তব্য, “আমি ওকে ডাকিনি কারণ ও এখনও একশো শতাংশ দেওয়ার জন্য তৈরি নয়। আমি চাই যারা নিজেদের সেরাটা দিতে পারবে, তারাই খেলুক। নেইমারকে পরিশ্রম করতে হবে, ফিট থাকতে হবে, নিজের প্রতিভার প্রমাণ দিতে হবে। যদি ১০০ শতাংশ ফিট থাকে, তাহলে নিশ্চয়ই বিশ্বকাপ দলে ডাক পাবে।” ব্রাজিলের কোচ বলছেন ঠিকই, তবে সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হচ্ছে। প্রায় আড়াই বছর হয়ে গেল নেইমার হলুদ জার্সি গায়ে চাপাননি। স্যান্টোসের হয়ে মাঝে ফর্মের ঝলক দেখালেও চোট-আঘাতের সমস্যা ফের চাগাড় দিয়েছে।
তবে নেইমার এখনও হাল ছাড়ছেন না। তিনি বললেন, “আমি হতাশ। কিন্তু লক্ষ্য থেকে সরছি না। আমি পরিশ্রম করে যাব। অনুশীলন করব, ম্যাচ খেলব। লক্ষ্যে পৌঁছতেই হবে। এখন চূড়ান্ত নির্বাচন বাকি। আমি এখনও জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখি, বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখি। কিন্তু সেটা তো আমার হাতে নেই। তবে আমি সবসময় জাতীয় দলকে সমর্থন করব।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাসিক ভাতা ও বিনামূল্যে বাসযাত্রার সুযোগ, ‘লোকতন্ত্র সেনানী’দের সংবর্ধনা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
সমাবর্তনে প্রধান বিচারপতিকে আমন্ত্রণে ক্ষোভ, ‘ছাত্রসমাজের প্রতি উনি উদাসীন’, প্রতিবাদে ৪৫০ আইন পড়ুয়া
-
অ্যালগরিদমে বদল চাই, ‘রোডম্যাপ’ জমা দেওয়ারও নির্দেশ, মেটায় লাগাম টানতে কড়া কেন্দ্র!
-
শিকড় ছেঁড়ার যন্ত্রণা! ১৪ আগস্ট ‘দেশ বিভাজন দিবস’ পালনের আর্জি রাজ্যপাল রবির
-
সিটি স্ক্যানের বড় মেশিন দেখেই আতঙ্কিত, সরকারি হাসপাতাল থেকে নিখোঁজ তরুণ!