অজিঙ্ক রাহানেই কি কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক থাকছেন? নাকি ১৯তম আইপিএলে নতুন অধিনায়কের অধীনে মাঠে নামবে কেকেআর। অবশেষে জল্পনার উত্তর পাওয়া গেল। না, আর কেউ নয়। শেষ পর্যন্ত রাহানের উপরই ভরসা রাখল শাহরুখ খানের দল। মঙ্গলবার শহরেও চলে এলেন বেগুনি-সোনালি সমর্থকদের অধিনায়ক।
এই বিষয়ে আরও খবর
আইপিএল শুরু হতে আর দিন দশেক বাকি। গত বছর রাহানের নেতৃত্বে লিগ টেবিলে অষ্টম স্থানে শেষ করেছিল কেকেআর। এবছর নিলামে প্রায় নতুন করে দল সাজিয়েছে নাইট-বাহিনী। এসেছে নতুন বিদেশি। তাই চর্চা চলছিল, রাহানেকে কি ফের অধিনায়ক করা হবে? অনেকে রিঙ্কু সিংয়ের নামও সম্ভাব্য নেতা হিসেবে তুলে ধরছিলেন। তবে এদিন সোশাল মিডিয়ায় সমস্ত জল্পনার অবসান ঘটাল কেকেআর।
মঙ্গলবার কলকাতার টিম হোটেলে এসে উঠেছেন রাহানে। সঙ্গে যোগ দিয়েছেন নাইটদের সহকারী কোচ শেন ওয়াটসন, অলরাউন্ডার সার্থক রঞ্জন ও পেসার ব্লেসিং মুজারাবানি। সমর্থকদের উদ্দেশে অধিনায়ক রাহানের বার্তা, “ঘরে ফিরতে পেরে দারুণ লাগছে। নতুন প্লেয়ারদের সঙ্গে খেলার জন্য মুখিয়ে আছি। আশা করি, আমাদের পরিবারে তাঁরা দ্রুত মানিয়ে নিতে পারবে। এবার আমাদের দলে অনেক নতুন প্রতিভা আছে। সমর্থকদের বলব, আমাদের সঙ্গে থাকুন। আমরাও পরিশ্রম করে জার্সিতে চতুর্থ তারা বসানোর জন্য লড়াই করব।”
Our skipper’s message after landing in Kolkata 💜⭐ pic.twitter.com/a2qGRtf4px
— KolkataKnightRiders (@KKRiders) March 17, 2026
অন্যদিকে নাইট পেসার বৈভব অরোরা এবার নতুন বোলিং কোচ টিম সাউদির থেকে শেখার জন্য মুখিয়ে আছেন। বৈভব বলছেন, “সব মিলিয়ে আমাদের দারুণ প্রস্তুতি চলছে। আমরা নেটে বিভিন্ন রকম পরীক্ষানিরীক্ষা করছি। টিম সাউদি কিংবদন্তি। ওঁর প্রচুর অভিজ্ঞতা। আমরা ২০২৩ সালে কেকেআরে একসঙ্গে খেলেছি। তখনও অনেক কিছু শিখেছি। আশা করি এবারও তাঁর থেকে অনেক কিছু শিখতে পারব।”
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘নেতানিয়াহু একজন যোদ্ধা’, লেবাননে হামলার মাঝেই ইজরায়েলের প্রশংসা! কী চাইছেন ট্রাম্প?
-
রান্নাঘরের অন্ধকারে মা-মেয়ের উপর ঝাঁপিয়ে পড়ল যুবক! তারপর…
-
অভিষেকের বিমান-বিলাস, ৪ বছরে হাওয়ায় উড়েছে তৃণমূলের ১৫০ কোটি!
-
যুদ্ধবিরতি লঙ্ঘন আমেরিকা-ইজরায়েলের! জবাবে ফের হরমুজ বন্ধ করল ইরান
-
কাবাব-পকোড়ার সঙ্গত হিসেবে অসামান্য এই ৫ চাটনি, বানিয়ে নিন সহজেই



