সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আই লিগে শুরু হতে চললেও সম্প্রচার নিয়ে জট কাটল না। শুক্রবার প্রথম দিনেই লিগের দু’টি ম্যাচ রয়েছে। হায়দরাবাদে শ্রীনিধি ডেকান বনাম গোকুলাম। কল্যাণীতে ইন্টার কাশী বনাম এসসি বেঙ্গালুরু।
ক্রীড়াসূচি ঠিক আছে। অ্যাওয়ে ম্যাচ খেলতে দলগুলি পৌঁছেও গিয়েছে। কিন্তু কোন চ্যানেলে ম্যাচ সম্প্রচার হবে, সে বিষয়ে আই লিগের ক্লাবগুলো সরকারি ভাবে ফেডারেশনের থেকে এখনও কিছু জানতে পারেনি। তাই এদিন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবেকে চিঠি দিল ১২ ক্লাবের আই লিগ অ্যাসোসিয়েশন। তারা চিঠিতে লিখেছে, ফেডারেশনের সঙ্গে বেশ কয়েকবার তাদের আলোচনায় জানানো হয়েছিল, এবার সোনি নেটওয়ার্কে আই লিগ সম্প্রচারিত হবে। কিন্তু এখনও পর্যন্ত ফেডারেশন থেকে সরকারিভাবে কিছুই জানানো হয়নি ক্লাবগুলোকে।
এরকম নয় যে, ক্লাবগুলো লিগ খেলতে চায় না। সেক্ষেত্রে তাড়াতাড়ি করে সোনি নেটওয়ার্কে ম্যাচ সম্প্রচার করতে সমস্যা হলে, আই লিগ কয়েকটা দিন পিছিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু সোনি নেটওয়ার্কে ম্যাচ না দেখালে ক্লাবগুলো আই লিগ খেলবে না। এখন দেখার চিঠি পাওয়ার পর ফেডারেশন কী করে। কারণ, শুক্রবার ম্যাচ খেলার জন্য আই লিগের ক্লাবগুলো তৈরি হয়ে গিয়েছে। এদিন প্রথামাফিক সাংবাদিক সম্মেলনও হয়।
উল্লেখ্য, আই লিগ সম্প্রচার নিয়ে সমস্যা অনেক দিন ধরেই চলছে। শুরু থেকে আই লিগের ক্লাবগুলিকে ফেডারেশন জানিয়েছিল, খেলা সম্প্রচার করবে সোনি স্পোর্টস। অথচ ২৩ অক্টোবরে দেওয়া আরএফপি-র বিজ্ঞাপনের সূত্রে শ্রাচিকে দায়িত্ব দেওয়া হচ্ছে। তবে ১ অক্টোবর যে বিজ্ঞাপন দিয়ে ফেডারেশন তুলে নিয়েছিল, সেখানে কেন এই বিষয়ে উল্লেখ নেই? এমন বহু প্রশ্ন ওঠে।
সর্বশেষ খবর
-
ব্রিকসের নৈশভোজে গেলেন না জিনপিং, অনুপস্থিতি নিয়ে কী জানাচ্ছে বেজিং?
-
রাতের আসানসোলে জাতীয় সড়কে বিভীষিকা! ছিনতাইয়ের চেষ্টা, বাধা পেয়ে বাইক আরোহীকে গুলি
-
গণেশ পুজোর জন্য মিলছে না পুলিশের অনুমতি, কোথায় হবে ইস্টবেঙ্গল-মহামেডান ম্যাচ?
-
উপনির্বাচনে ‘জোড়াফুল’ প্রতীক পাচ্ছেন মমতাই! ফের কমিশনের তলব পেয়ে বড় দাবি কালীঘাট তৃণমূলের
-
কড়া নাড়ছে শরৎ, বৃষ্টি কি এবার বিদায়ের পথে? কী জানাল হাওয়া অফিস