সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়ের দশকের ফুটবল দুনিয়া আজও তাঁকে মনে রেখেছে। ঝাঁকড়া চুলে নজরকাড়া। তবে সে তো চেহারায়। অনেকেই চোখে বুঝলে আজও মনে করতে পারেন, ডিফেন্ডারদের প্রতিরোধ চিরে বল পায়ে তাঁর এগিয়ে যাওয়ার ছবি। মেসি-নেইমারদের শাসনে থাকা আধুনিক ফুটবলবিশ্ব হয়তো তাঁকে তেমন চেনে না। তবে কার্লোস ভালদেরামাকে ভোলেননি ফুটবলপ্রেমীরা।

বৃহস্পতিরাই পা রেখেছেন শহরে। এ শহরে এর আগে এসেছেন পেলে, মারাদোনা, মেসি, অলিভার কানের মতো ফুটবল তারকাও। স্বভাবতই ফুটবল পাগল শহরে এসে উচ্ছ্বসিত কলম্বিয়ার এই প্রাক্তন তারকা ফুটবলার। এ শহরকে তিনি চেনেন মাদার টেরিজার নামেই। শহরে এসে তিনি ঢুঁ মারলেন ‘সংবাদ প্রতিদিন’-এর দপ্তরেও। দীর্ঘ আলাপচারিতায় জানালেন তাঁর ফুটবল ভাবনার কথা। ফেলে আসা ফুটবল জীবনের স্মৃতি ভাগ করে নিলেন। নব্বইয়ে যাঁরা ফুটবল নিয়ে মেতে ছিলেন, তাঁরা হয়তো এই কথোপকথন মিস করতে চাইবেন না। শনিবার সংবাদ প্রতিদিন-এর পাতায় প্রকাশিত হবে সেই বিস্তারিত সাক্ষাৎকার। জানতে অবশ্যই চোখ রাখুন আগামীকাল অর্থাৎ শনিবারের সংবাদপত্রে। এছাড়া এই সাক্ষাৎকার দেখতে পাবেন ই-পেপার ও সংবাদ প্রতিদিন ফেসবুক পেজেও।
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া