সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় হকি কোচকে হঠাৎ সরিয়ে দেওয়ার পর তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠে আসছে! আপাতত যিনি দলের দায়িত্ব, সেই ডেভিড জন বলেছেন, রোল্যান্ট ওল্টম্যান্সের কোচিং পদ্ধতি নিয়ে তাঁদের কিছু বলার না থাকলেও ভারতীয় দল নির্বাচন নিয়ে তাঁরা সন্তুষ্ট ছিলেন না। জন এতদিন হকি ইন্ডিয়ার হাই পারফরম্যান্স ম্যানেজার ছিলেন। এখন নতুন দায়িত্বে। নতুন কোচ না আসা পর্যন্ত তিনি সর্দার সিংদের দায়িত্ব সামলাবেন। এর আগে জন বলেছিলেন, তাঁরা ওল্টম্যান্সের দীর্ঘমেয়াদী পরিকল্পনা পছন্দ করেননি। তাঁরা চেয়েছেন দ্রুত রেজাল্ট। যা হকি কোচ দিতে পারেননি।
[প্রথমবার মন্ত্রী একজন ক্রীড়াব্যক্তিত্ব, আশায় বুক বাঁধছে খেলার দুনিয়া]
জাতীয় হকি দলে তরুণদের আরও বেশি করে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ দেওয়া উচিত ছিল। তাঁরা সেই সুযোগ পাননি। নতুন ছেলেরা শুধু দু’বছর ধরে শিবিরে বসে থাকবে, ম্যাচ খেলবে না, এটা হতে পারে না। এমনটাই মত জনের। তিনি মনে করেন রিজার্ভ বেঞ্চে বসিয়ে না রেখে তরুণ খেলোয়াড়দের আরও বেশি ম্যাচ খেলানো জরুরি ছিল। এত স্কিলের উন্নতি হত। ৩ দিনের জরুরি বৈঠকের পরই তাই ওল্টম্যান্সকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হকি ইন্ডিয়া। বলা হয়েছে, তিনি প্রচুর সুযোগ পেলেও সাফল্য এনে দিতে পারেননি। তাছাড়া এশীয় স্তরে কিছু ম্যাচ জেতাকে হকি ইন্ডিয়া ধর্তব্যের মধ্যে আনেনি। তাদের বক্তব্য হল, ওল্টম্যান্স বড় টুর্নামেন্ট ভারতকে সাফল্য এনে দিতে ব্যর্থ হয়েছেন।
[শচীনের সেঞ্চুরির রেকর্ড ছুঁতে পারবেন? কী বললেন কোহলি?]
তাছাড়া তাঁর সময়ে এটাও দেখা গিয়েছে যে, র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলের বিরুদ্ধে ভারত জিতেছে। কিন্তু বড় দলের কাছে হেরে গিয়েছে। কর্তারা এবার রেজাল্ট চান। যেহেতু ২০১৮ থেকে ২০২০ পর্যন্ত প্রচুর বড় টুর্নামেন্ট রয়েছে। তার আগে হকি দলের পরিকাঠামো বদলের দরকার হয়ে পড়েছিল। তাই হঠাৎ সরিয়ে দেওয়া হল ডাচ কোচ ওল্টম্যান্সকে।এই প্রসঙ্গে জন বলেছেন, খুব দ্রুতই নতুন কোচের সন্ধান শুরু হয়ে যাবে। তার আগে তিনিই দলকে সামলাবেন। কথা বলবেন সিনিয়র খেলোয়াড়দের সঙ্গেও। তাঁদের মানসিকভাবে ভাল জায়গায় রাখাটাই তাঁর কর্তব্য। এদিকে, ওল্টম্যান্স অবশ্য আগেই বলেছেন, তিনি চাকরি যেতে পারে বলে তৈরি ছিলেন। পাশাপাশি হকি দলকে শুভেচ্ছাও জানিয়েছেন।
[অতীতের তিক্ততা ভুলে ফের গোপীচাঁদেরই দ্বারস্থ সাইনা]
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া